রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ১০ই মে ২০২৩

#

ফাইল ছবি

চলতি বছরের অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তবে এখনও বিশ্বকাপের সূচি প্রকাশ করেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে আসন্ন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কোন দুটি দল খেলবে সেই তথ্য প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ। 

ক্রিকবাজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, আগামী ৫ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এছাড়া বিশ্বকাপের আয়োজক দেশ ভারত চেন্নাইয়ে নিজেদের প্রথম ম্যাচে লড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে। 

আরো পড়ুন: ইন্টার ও এসি মিলানের দ্বৈরথ আজ

ভারতের ১২টি শহরে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টানা ৪৬ দিন চলবে এবারের বিশ্বকাপ। এখন পর্যন্ত বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করেছে স্বাগতিক ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। আর বাকি দুই দল বাছাই পর্ব খেলে জায়গা নেবে বিশ্বকাপের মূল পর্বে।  

এম/

 

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ!

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250