শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র *** খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ *** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

পাকিস্তানের নাটক ‘তেরে বিন’

ইউটিউব থেকে আয় শত কোটি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৭ পূর্বাহ্ন, ১০ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে বিনোদন জগতের অন্যতম প্রধান আয়ের উৎস হয়ে উঠেছে ইউটিউব। ওটিটির (ওভার দ্য টপ) রমরমা যুগেও দাপিয়ে রাজত্ব করছে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব। সব দেশের মত পাকিস্তানের নাটক নির্মাতাদের কাছেও অন্যতম পছন্দের জায়গা ইউটিউব। সম্প্রতি দেশটির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘তেরে বিন’-এর ইউটিউব থেকে আয়ের তথ্য প্রকাশিত হয়েছে।


ছবি: সংগৃহীত

স্টার্টআপ পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, ‘তেরে বিন’ প্রতিটি পর্বে লাখ লাখ ভিউ পেয়েছে। শুধু এই নাটক থেকেই এর ইউটিউব চ্যানেল আয় করেছে এক বিলিয়ন পাকিস্তানি রুপি। এটি চ্যানেলের আয়ে ব্যাপক অবদান রেখেছে।

আরো পড়ুন:বয়স বেড়েছে, বুঝেও মানতে চান না ম্যাডোনা

পাকিস্তানের জিও টিভিতে প্রচারিত একটি রোমান্টিক সিরিজ ছিল ‘তেরে বিন’। এটি সেভেন্থ স্কাই এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজনা করেন আবদুল্লাহ কাদওয়ানি ও আসাদ কুরেশি। গত ৬ জুলাই মুর্তসিম ও মেরুবের মিলনের মধ্য দিয়ে নাটকটির প্রচার শেষ হয়।

জনপ্রিয় এই ধারাবাহিক নাটকটি মোট ৫৮টি পর্বে নির্মিত হয়েছে। নুরান মাখদুমের লেখা গল্পে অভিনয় করেছেন ইউমনা জাইদি ও ওয়াহাজ আলী।

এম/


পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250