শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

ইউরিন ইনফেকশন হলে কী করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৩ অপরাহ্ন, ৮ই জুন ২০২৩

#

এই আবহাওয়ায় প্রতিদিন দুই থেকে আড়াই লিটার পানি পান করতে হবে

এই গরমে বাইরে রোদে প্রচুর ছোটাছুটি করতে হচ্ছে? অথবা অফিসেই কাজের চাপে দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখছেন? জানেন কি এই কারণেই মূত্রথলিতে খুব সহজেই জীবাণুর আক্রমণে হতে পারে ইউরিন সংক্রমণ? এ ছাড়া গরমের কারণে জননতন্ত্রের চারপাশে ঘাম জমে ইউরিনে ইনফেকশন হওয়ার আশঙ্কা বেড়ে যায়। কারণ, অতিরিক্ত গরমে মূত্রনালি ও মূত্রথলিতে খুব দ্রুত রোগ–জীবাণু ছড়িয়ে পড়ে।

উপসর্গ 

১. হঠাৎ ঘন ঘন প্রস্রাব হওয়া। প্রস্রাবে জ্বালাপোড়া, চুলকানি ও ব্যথা।

২. লালচে, হলুদাভ বা ঘোলাটে রংয়ের প্রস্রাব। প্রস্রাবে দুর্গন্ধ।

৩. সন্ধ্যার পর থেকে জ্বর জ্বর ভাব, কখনো তীব্র জ্বর, তলপেট ব্যথা, দুর্বল লাগা, বমি বমি ভাবও থাকতে পারে।

৪. অনেক সময় প্রশ্রাবের সঙ্গে ফোঁটা ফোঁটা রক্তও যেতে পারে।

৫. খাবারে অরুচি, উরুর গোড়াতেও ব্যথা থাকতে পারে। বেশির ভাগ সময়ই মনে হয় প্রস্রাব পরিষ্কারভাবে হচ্ছে না, দেহের ভেতর জমে আছে।

যা করতে হবে

১. এই আবহাওয়ায় প্রতিদিন দুই থেকে আড়াই লিটার পানি পান করতে হবে। এ ছাড়া ডাবের পানি, ফলের রস, কম মসলা দেওয়া ঝোলের তরকারি, স্যুপ কমাবে পানিশূন্যতা। 

২. গরমে রোগ প্রতিরোধশক্তি বৃদ্ধির জন্য নিয়মিত পুষ্টিকর শাকসবজি, মৌসুমি ফল খেতে হবে। বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।

৩. দীর্ঘসময় প্রস্রাব আটকে রাখা যাবে না।

আরো পড়ুন: ঘন ঘন ঘুমের ওষুধ সেবন করা কি স্বাস্থ্যসম্মত?

৪. নিয়মিত গোসল করতে হবে। পরিষ্কার কাপড় ব্যবহার, টয়লেট শেষে ভালোভাবে পরিচ্ছন্ন হওয়াটা ভীষণ জরুরি। টয়লেটের মেঝে, প্যান, কমোড নিয়মিত পরিষ্কার করতে হবে। 

৫. এই গরমে সপ্তাহে অন্তত এক দিন গোসলের পানিতে কয়েক ফোঁটা স্যাভলন বা ডেটল ব্যবহার করবেন।

এম এইচ ডি/আইকেজে 

জীবনযাপন পানি গরম আবহাওয়া ইউরিন ইনফেকশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250