শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র *** খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ *** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

ঈদে ফজলুর রহমান বাবুর তিন গান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৩ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

নন্দিত অভিনেতা ফজলুর রহমান বাবু। অভিনয়ের পাশাপাশি তিনি গান গেয়েও সংগীতপ্রেমীদের মন জয় করেছেন। তার বেশ কয়েকটি গানের অ্যালবামও প্রকাশিত হয়েছে। তার সুললিত কণ্ঠের জন্য অনেক নির্মাতারা নাটকের সংলাপের মাঝে গানও গাইয়ে নেন।

নাটক-টেলিছবির পাশাপাশি ফজলুর রহমান বাবু বিভিন্ন উৎসবে নতুন গানও উপহার দেন তার ভক্ত-অনুরাগীদের। এবারের ঈদুল আজহায় তিনি নাটক ও টেলিছবির পাশাপাশি তিনটি গান উপহার দিচ্ছেন। এরই মধ্যে গান তিনটির কাজ শেষ হয়েছে।

আরও পড়ুন: লালে লাস্যময়ী মিম

ঈদে গান প্রকাশ প্রসঙ্গে অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, আমি আসলে ভালোবেসে মনের আনন্দে গান করি। অভিনয়ের মতো আমার গানও সবাই পছন্দ করে জেনে আমি আনন্দ পাই। এবার ঈদের জন্য রাজ কামালের একটি ও রণকের দুটি মোট তিনটি গান করেছি। এগুলো তাদের ইউটিউবে প্রকাশ হবে। আশা করছি আগের গানে মতো এ গানটি সবার ভালো লাগবে।

ফজলুর রহমান বাবু টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও বিজ্ঞাপনে কাজ করে তুমুল প্রশংসা লাভ করছেন। চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেছেন তিনি।

মনপুরা সিনেমায় দুইটি গান গাওয়ার মাধ্যমে সঙ্গীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন ফজলুর রহমান বাবু। তার প্রথম একক অ্যালবাম ইন্দুবালা ২০০৯ সালে প্রকাশিত হয়।

এসি/ আই. কে. জে/


ফজলুর রহমান বাবু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250