মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

ঈদে হল বুকিংয়ে ‘প্রিয়তমা’র সেঞ্চুরি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৩

#

ইধিকা পাল ও শাকিব খান - ছবি: ফেসবুক থেকে নেওয়া

আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমা। আর এই সিনেমার ফাস্ট লুক, টিজার, ট্রেলার সবকিছুই ইতোমধ্যে প্রকাশ পেয়েছে এবং এ সবকিছুই খুবই ভালোভাবে গ্রহণ করেছেন দর্শকরা। এ ছাড়া ‘প্রিয়তমা’ সিনেমার জন্য ইতোমধ্যে ১০০ সিনেমা হলও চূড়ান্ত হয়েছে।

সোমবার (২৬ জুন) পরিচালক হিমেল আশরাফ নিজের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 আর মাত্র দুদিন বাকি ঈদের। ঈদের দিন অর্থাৎ (২৯ জুন) প্রেক্ষাগৃহে আসছে শাকিব খানের ‘প্রিয়তমা’।

সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সগুলোতেও দেখা যাবে এই ছবি। হিমেল আশরাফ গণমাধ্যমকে বলেন, সিনেপ্লেক্সের সব শাখায় চলবে ‘প্রিয়তমা’।

 হিমেল আশরাফ জানান, হাই রেন্টালে প্রতিটি হলে সিনেমা দিচ্ছেন তারা। কেবল তাদের পলিসিতে রাজি থাকলেই ছবি দেয়া হচ্ছে। তা ছাড়া উন্নত পরিবেশ বিবেচনায়ও সিনেমা দেয়া হচ্ছে। ঈদের আগের দিন চূড়ান্ত হললিস্ট দেয়া হবে বলেও জানান তিনি।


শাকিব খান - ছবি: ফেসবুক থেকে নেওয়া

চলচ্চিত্রটি মুক্তির দুই সপ্তাহ আগেই চড়া মূল্যে প্রেক্ষাগৃহ বুকিং শুরু হয়। রাজ সিনেমা হল (কুলিয়ারচর, কিশোরগঞ্জ), আশা সিনেমা হল (মেলান্দহ, জামালপুর) সহ বেশকিছু সিনেমা হল হাই রেন্টালে চলচ্চিত্রটি বুকিং করে।

এ সম্পর্কে পরিচালক হিমেল আশরাফ বলেন, সিনেমা হল (চলচ্চিত্র প্রেক্ষাগৃহ) মালিকদের এমন আগ্রহ আমাদের সবাইকে বিস্মিত করেছে। আমাদের বিশ্বাস সবচেয়ে বেশি রেন্টালে ঈদুল আজহায় সবচেয়ে বেশি সিনেমা হলে ‘প্রিয়তমা’ চলবে।

হল মালিক থেকে দর্শকরা যে পরিমাণ আগ্রহ দেখাচ্ছেন, তাদের প্রত্যাশা পূরণ করবে ‘প্রিয়তমা’।

আরো পড়ুন: 'ক্যাসিনো’ সবাইকে তাক লাগিয়ে দেবে – বুবলী

প্রাথমিকভাবে চলচ্চিত্রটি ২০১৮ সালের ঈদে মুক্তির পরিকল্পনা করা হয়, যদিও সেসময় বিভিন্ন চলচ্চিত্রটি নির্মাণকাজ বিলম্বিত হয়। এরপর ২০২৩ সালের ২৫ এপ্রিল একটি ফেসবুক পোস্টের মাধ্যমে পরিচালক হিমেল আশরাফ চলচ্চিত্রটি ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তির তারিখ ঘোষণা করেন।

প্রসঙ্গত, রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’। আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটির কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিবের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। ছবিটিতে আরও অভিনয় করছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

এম/


শাকিব খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250