শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকসে তারেক রহমান বা তার প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না *** আওয়ামী লীগে যে কারণে ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে আলোচনা *** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে

ঋণখেলাপিদের সংসদ নির্বাচনে সুযোগ না দেয়ার প্রস্তাব বিআইডিএসের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩

#

সংগৃহীত

আগামী সংসদ নির্বাচনে ঋণখেলাপিদের কোনোভাবে অংশগ্রহণের সুযোগ না দেয়ার আহ্বান জানিয়েছেন বিআইডিএসের মহাপরিচালক ড. বিনায়ক সেন। তিনি বলেন, ৫ শতাংশ ঋণ পরিশোধ করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রাখা উচিত নয়।

সোমবার (১২ জুন) জাতীয় বাজেটের প্রধান চ্যালেঞ্জ নিয়ে এক  পর্যালোচনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ড. সাদিক আহমেদ।

আরো পড়ুনঅনিয়ম ঠেকাতে সিসি ক্যামেরায় চোখ ইসির


বিনায়ক সেন বলেন, ডলারের একটি নির্দিষ্ট এক্সচেঞ্জ রেটে যাওয়ার সময় হয়েছে এখন। এটা নিয়ে ভয়ের কিছু নেই। দেশের অর্থনীতি এখন এমন ঝুঁকি নিতে পারে। তাছাড়া আমদানি নিয়ন্ত্রণ করেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হচ্ছে না বলে মনে করেন তিনি। আর কৃষি, খাদ্য ছাড়া অন্যান্য প্রয়োজনীয় খাতে ভর্তুকি কমানোর আহ্বান জানান এ অর্থনীতিবিদ।

কর আহরণের নৈতিকতার সঙ্গে দুই হাজার টাকা আদায়ের বিষয়টি সংগতিপূর্ণ নয় বেল মনে করেন তিনি।  দুই থেকে আড়াই কোটি মানুষ কর দেওয়ার সক্ষমতা রাখে। তাদের কাছ থেকে কর আদায়ের উদ্যোগ নিতে বলে তিনি।

এসি/ আই. কে. জে/


ঋণখেলাপি সংসদ নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250