সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

পাকিস্তানের সেনাবাহিনীর বিমান ইউনিটে চীনের তৈরি আধুনিক জেট-১০ অ্যাটাক হেলিকপ্টার আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে। আজ শনিবার (২রা আগস্ট) মুলতান গ্যারিসনে সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সাইয়েদ আসিম মুনির এই হেলিকপ্টারগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনে বলা হয়েছে, এ সময় সেনাপ্রধান সামগ্রিক অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করেন।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায়, জেট-১০ হলো ‘অল-ওয়েদার প্ল্যাটফর্ম’—যেখানে রয়েছে উন্নত রাডার সিস্টেম ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা। সুনির্দিষ্ট আঘাত হানার জন্য নকশা করা এই হেলিকপ্টার পাকিস্তান সেনা-বিমান ইউনিটের আকাশ ও স্থল—দুই ধরনের হুমকির বিরুদ্ধে সক্ষমতা বাড়াবে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর সেনাপ্রধান মুজাফফরগড় ফিল্ড ফায়ারিং রেঞ্জে জেট-১০ অ্যাটাক হেলিকপ্টারের লাইভ ফায়ার পাওয়ার প্রদর্শনী প্রত্যক্ষ করেন। এতে সেনাবাহিনীর আধুনিক প্রতিক্রিয়া সক্ষমতা ও সম্মিলিত যুদ্ধ কৌশলের সমন্বয় তুলে ধরা হয়।

পাকিস্তান সেনাবাহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250