সোমবার, ৯ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কলকাতায় গ্রেপ্তার ফয়সাল ও আলমগীরের সাক্ষাৎ চায় বাংলাদেশ উপহাইকমিশন *** ‘শেখ হাসিনার নেতৃত্বে পরিশুদ্ধ আওয়ামী লীগ সৃষ্টি করাই এখন প্রধান লক্ষ্য’ *** হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তারদের দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** মাদক মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর বেকসুর খালাস *** জুমার সঙ্গে হাদির খুনির ছবি, যা জানাল দ্য ডিসেন্ট *** আড়াল থেকে সর্বোচ্চ নেতা, কে এই মুজতবা খামেনি *** ওসমান হাদির হত্যাকারীদের বিষয়ে ভারতের কাছে কনস্যুলার সুবিধা চেয়েছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঢাবিতে ছাত্রলীগ করার অভিযোগে মধ্যরাতে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি *** ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানালেন পুতিন *** ব্রিটিশ গণমাধ্যম মুসলিমদের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করে: গবেষণা

এইচডি মানের ছবিও পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপে উচ্চ রেজল্যুশনের ছবি তোলে পাঠানো যায় না। এর ফলে মাঝেমধ্যেই বিড়ম্বনার মুখোমুখি হতে হয়। সমস্যা সমাধানে ‘এইচডি’ ফরম্যাটের ছবি পাঠানোর সুবিধা যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। 

হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

এইচডি মানের ছবি আদান-প্রদানের সুযোগ দিতে দীর্ঘদিন ধরেই পরীক্ষা চালাচ্ছিল হোয়াটসঅ্যাপ। এবার আনুষ্ঠানিকভাবে এ সুবিধা চালুর ঘোষণা দিল ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি। নতুন এ সুবিধা আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি কম্পিউটার থেকেও ব্যবহার করা যাবে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ সুবিধা ব্যবহার করতে পারবেন।

নতুন এ সুবিধায় হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর আগে ‘এইচডি’ বাটন দেখা যাবে। বাটনটিতে ক্লিক করলে ছবির মান পরিবর্তনের জন্য ‘এইচডি কোয়ালিটি’ ও ‘স্ট্যান্ডার্ড কোয়ালিটি’ নামের দুটি অপশন দেখা যাবে। এইচডি কোয়ালিটি অপশনে ক্লিক করে ছবি নির্বাচন করলেই এইচডি ফরম্যাটের ছবি পাঠানো যাবে। অল্প কিছুদিনের মধ্যে ছবির পাশাপাশি এইচডি মানের ভিডিও পাঠানোর সুযোগও চালু করা হবে বলে জানিয়েছে মেটা। 

আর.এইচ

হোয়াটসঅ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250