সোমবার, ৯ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কলকাতায় গ্রেপ্তার ফয়সাল ও আলমগীরের সাক্ষাৎ চায় বাংলাদেশ উপহাইকমিশন *** ‘শেখ হাসিনার নেতৃত্বে পরিশুদ্ধ আওয়ামী লীগ সৃষ্টি করাই এখন প্রধান লক্ষ্য’ *** হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তারদের দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** মাদক মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর বেকসুর খালাস *** জুমার সঙ্গে হাদির খুনির ছবি, যা জানাল দ্য ডিসেন্ট *** আড়াল থেকে সর্বোচ্চ নেতা, কে এই মুজতবা খামেনি *** ওসমান হাদির হত্যাকারীদের বিষয়ে ভারতের কাছে কনস্যুলার সুবিধা চেয়েছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঢাবিতে ছাত্রলীগ করার অভিযোগে মধ্যরাতে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি *** ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানালেন পুতিন *** ব্রিটিশ গণমাধ্যম মুসলিমদের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করে: গবেষণা

ঢাবিতে ছাত্রলীগ করার অভিযোগে মধ্যরাতে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৯ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাহিদ খান পাভেল নামে এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করা হয়েছে। গতকাল রোববার (৮ই মার্চ) দিবাগত রাত ৩টার পর এই ঘটনা ঘটে। আহত ওই শিক্ষার্থীকে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত রাহিদ খান পাভেল বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। রাহিদের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা-কর্মী তাকে ক্যাম্পাস ও থানার ভেতরে ইট, বেল্ট এবং মোটরসাইকেলের লক দিয়ে আঘাত করেছেন।

রাহিদ জানান, তাকে প্রথমে এস এম হলের সামনে এবং পরবর্তীতে ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে মারধর করা হয়। এরপর কবি কাজী নজরুল ইসলামের সমাধির সামনে এবং শাহবাগ থানার সামনেও তাকে মারধর করা হয়। তার দাবি, ‘থানার ভেতরে যখন আমাকে মারছিল, তখন পুলিশ আমাকে রক্ষা করেছে।’

ঘটনার সময় উপস্থিত থাকা জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ গণমাধ্যমকে জানান, জুলাই আন্দোলনের সময় রাহিদ হামলাকারী হিসেবে সক্রিয় ছিলেন। এর আগেও তাকে আটক করে থানায় দেওয়া হয়েছিল এবং তিনি আর ক্যাম্পাসে আসবেন না—এমন শর্তে তার বাবা-মা তাকে নিয়ে গিয়েছিলেন।

সাইফুল্লাহ আরও অভিযোগ করেন, ‘রাহিদ ইদানীং ক্যাম্পাসে সাবেক ছাত্রলীগারদের নিয়ে ইফতার মাহফিল ও প্রোগ্রাম করছে এবং ছাত্রলীগের পোস্টারিং করেছে। তাকে ধরার পর ফোন চেক করতে চাইলে সে উল্টো প্রতিক্রিয়া দেখায়, যার ফলে তাকে আটক করে থানায় দেওয়া হয়েছে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মোহাম্মদ সাকিবও দাবি করেন, রাহিদ একজন ‘কট্টর ছাত্রলীগার’ ছিলেন এবং হল ও বিভাগ থেকে তিনি বহিষ্কৃত। তবে অভিযুক্তরা রাহিদের কোনো নির্দিষ্ট পদবি বা কমিটির তথ্য নিশ্চিত করতে পারেননি।

রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে রাহিদ বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। আমি নিয়মিত ক্লাস করি এবং একজন নিয়মিত শিক্ষার্থী। প্রয়োজনে আমার বিভাগের শিক্ষকদের সঙ্গে কথা বলে দেখতে পারেন।’

শাহবাগ থানার পরিদর্শক (অপারেশনস) খোকন মিয়া গণমাধ্যমকে জানান, রাহিদকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ দেয়নি, তবে আইনি প্রক্রিয়া চলমান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

জে.এস/

ছাত্রলীগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250