সোমবার, ৯ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কলকাতায় গ্রেপ্তার ফয়সাল ও আলমগীরের সাক্ষাৎ চায় বাংলাদেশ উপহাইকমিশন *** ‘শেখ হাসিনার নেতৃত্বে পরিশুদ্ধ আওয়ামী লীগ সৃষ্টি করাই এখন প্রধান লক্ষ্য’ *** হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তারদের দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** মাদক মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর বেকসুর খালাস *** জুমার সঙ্গে হাদির খুনির ছবি, যা জানাল দ্য ডিসেন্ট *** আড়াল থেকে সর্বোচ্চ নেতা, কে এই মুজতবা খামেনি *** ওসমান হাদির হত্যাকারীদের বিষয়ে ভারতের কাছে কনস্যুলার সুবিধা চেয়েছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঢাবিতে ছাত্রলীগ করার অভিযোগে মধ্যরাতে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি *** ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানালেন পুতিন *** ব্রিটিশ গণমাধ্যম মুসলিমদের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করে: গবেষণা

মাদক মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর বেকসুর খালাস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৫৫ অপরাহ্ন, ৯ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার (৯ই মার্চ) ঢাকার মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমি এই রায় ঘোষণা করেন।

আজ মামলার যুক্তিতর্ক শুনানি ও রায়ের জন্য দিন ধার্য ছিল। যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায় ঘোষণা করেন এবং আসিফ আকবরের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছেন বলে তাকে বেকসুর খালাস দেন।

আসিফ আকবরের আইনজীবী আইনজীবী প্রদীপ কুমার দেবনাথ জানান, আসিফ আকবর আদালতে হাজির ছিলেন। এর আগে গত ৩রা মার্চ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এ মামলায় মোট তিনজন সাক্ষী সাক্ষ্য দেন।

২০১৮ সালের ৬ই জুন রাজধানীর পান্থপথের আর্ব এন্টারটেইনমেন্ট কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেপ্তারের সময় আসিফ আকবরের অফিস কক্ষ থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদপ্তরে পাঠানো হয়।

লাইসেন্স ছাড়া বিদেশি মদ দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩শে জুলাই রাজধানীর তেজগাঁও থানায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) টেবিলের ২৪ (ক) ধারায় মামলা করা হয়।

জে.এস/

আসিফ আকবর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250