বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী *** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

একটি শাড়ি পরাতেই নেন ২ লাখ টাকা!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাঙালী নারীদের এক ঐতিহ্যবাহী পোশাক শাড়ি। পাঁচ আঙ্গুলের প্যাঁচে ক্ষণিকেই বাঙালী মেয়েরা শাড়ি পরে নেয়। ফ্যাশন এবং গুণগত মান অনুযায়ী শাড়ির দামও কম বেশি হয়ে থাকে। তবে কখনও কী শুনেছেন ২ লাখ টাকায় কেউ এই শাড়ি পরিয়ে দেয়? হ্যাঁ শুধু শাড়ি পরিয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন কলকাতার এক গৃহবধূ। নাম ডলি জৈন।

ডলির জন্ম ভারতের রাঁচীতে। বেড়ে ওঠা বেঙ্গালুরুতে। যদিও ডলির পরিবার রাজস্থানের বাসিন্দা। এ হেন ডলি একজন সাধারণ গৃহবধূ হয়েই থেকে যেতে পারতেন। কিন্তু ২০০৬ সালে কলকাতার এমন একটি পরিবারে বিয়ে হল ডলির, যেখানে শাড়ি ছাড়া অন্য কিছুই পরার অনুমতি নেই। কলকাতার গৃহবধূ ডলি নিজের পরিচয় দেন ‘ড্রেপিং আর্টিস্ট’ হিসাবে। ডলির দাবি, তিনি ১২ হাতের একটি কাপড়কে ৩৬০ রকম স্টাইলে পরাতে পারেন। তবে তাঁর এই দক্ষতার কৃতিত্ব যত না তাঁর নিজের, তার চেয়ে অনেক বেশি তাঁর শ্বশুরবাড়ির।

ডলি জানিয়েছেন, কলকাতায় এসে শাড়ি ছাড়া অন্য কিছুই পরতে পারতেন না তিনি। সেই শাড়িও পরতে রোজ ৪৫ মিনিট সময় লাগত তাঁর। কিছুটা নিজের প্রয়োজনেই ডলির শাড়ি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু। সময় বাঁচাতে নানা রকমভাবে শাড়ি পরতেন ডলি। তাঁর সেই শাড়ি পরার স্টাইলের প্রশংসাও হতে শুরু করে। ডলি জানিয়েছেন, শাড়ি নিয়ে এই পরীক্ষা-নিরীক্ষা ক্রমেই ভাল লাগার জায়গায় পৌঁছায় তাঁর।

এক সাক্ষাৎকারে ডলি বলেছেন, ছোট থেকেই পুতুলকে নানাভাবে শাড়ি পরাতেন তিনি। সেই পুরনো নেশা হঠাৎ পেয়ে বসে তাঁকে। একটি ম্যানিকুইন কিনে তাকে নানাভাবে শাড়ি পরানো অভ্যাস করতেন ডলি। এমনও হয়েছে, মাঝরাতে নতুন কোনও শাড়ির স্টাইলের কথা মনে পড়েছে। তিনি সঙ্গে সঙ্গে তা পরীক্ষা করেছেন তাঁর ম্যানিকুইনের উপর। ডলির আঙুলের ছোঁয়ায় নাকি সাধারণ শাড়িও ভোল পাল্টে ফেলে! এমনই বিশ্বাস ফ্যাশন দুনিয়ায়। বলিউড তারকারা তাই ইদানীং নামী ব্র্যান্ডের ‘কুতুর’ গাউন ছেড়ে শাড়ি হাতে শরণাপন্ন হন ডলির কাছে।

গত কয়েক বছরে শত শত বলিউড তারকাদের শাড়ি পরিয়েছেন ডলি। সম্প্রতি প্যারিসের কান চলচিত্র উৎসবে সারা আলি খানকে ভারতীয় ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলার হাতে তৈরি সরু পাড় সাদা শাড়িটি পরিয়ে দিয়েছিলেন ডলি। শুধু তাই নয় নতুন বিয়ে করা জুটি কিয়ারা আড্বানী এবং সিদ্ধারত মানহোত্রার বিয়েতে উপস্থিত সকল তারকাদের শাড়ি পরিয়েছেন ডলি। প্রিয়ঙ্কা চোপড়াকেও বিয়ের সাজে সাজিয়ে ছিলেন ডলি। দীপিকা পাড়ুকোনের বিয়ের শাড়িও ডলির পরানো। এমনকি আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, নয়নতারাকেও তাঁদের বিয়ের দিনে শাড়ি পরিয়েছিলেন ডলিই।

তবে ডলির জনপ্রিয়তা শুধু বলিউডের গণ্ডিতেই আটকে নেই। ভারতীয় ধনকুবের মুকেশ অম্বানীর কন্যা ইশা অম্বানীকে বিয়ের শাড়ি পরিয়েছেন ডলি, শাড়ি পরিয়েছিলেন মুকেশের পুত্রবধূ শ্লোক মেহতা এবং হবু পুত্রবধূ রাধিকা মার্চেন্টের বাগদানের অনুষ্ঠানেও। আবার ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ড্যর বিয়েতে তাঁর স্ত্রী নাতাশাকেও শাড়ি পরানোর জন্য ডাক পড়েছিল ডলির।

আরো পড়ুন: বাঙালি রমণীদের শাড়ির ইতিহাস

ডলির অনুরাগীদের দাবি, শাড়ি পরানোর জন্য হয়তো একটু বেশিই দাম নেন ডলি। কিন্তু তাঁর আঙুল, কয়েকটি সেফটিপিন, আর সুইসুতোর কেরামতি ম্যাজিক দেখাতে পারে। বলিউড অভিনেত্রী রবিনা টেন্ডন নাকি একবার ডলিকে বলেছিলেন, ‘তোমার হাতে সেফটিপিনের যাত্রা নিয়ে একটা বই লিখে ফেলো তুমি।’ ডলির শাড়ি পরানোর প্রশংসা করে দীপিকাও বলেছিলেন, ‘তোমার হাতে পড়লে অবাধ্য শাড়িও বাধ্য হয়।’

এম এইচ ডি/ আই. কে. জে/

ফ্যাশন ডলি জৈন ড্রেপিং আর্টিস্ট শাড়ি বলিউড তারকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: এমপির পিএস বললেন—‘না বুঝে ভুল করেছি’

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ‘মিতওয়া’ গায়ক শাফকাত, এক বছর ছিলেন বিছানায়

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250