মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

এক চোখওয়ালা গরুর বাছুরের জন্ম!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অদ্ভুত এক গরুর বাছুর জন্ম নিয়েছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায়। হঠাৎ করে তাকে দেখলে যে কারও মনে পড়ে যাবে গ্রিক পুরাণে বর্ণনা করা এক চোখের দানব সাইক্লোপসের কথা। এক চোখ’ ও নাক ছাড়া জন্মানো এই বাছুরকে দেখতে দূর-দূরান্ত থেকে জয়পুরহাট জেলার ক্ষেতলাল পৌর এলাকার মুন্দাইলে ছুটে আসছেন মানুষ।

সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ক্ষেতলাল পৌর এলাকার মুন্দাইল দক্ষিণ পাড়ার বাসিন্দা আজগর আলী আকন্দ ওরফে লালুর (৭০) বাড়িতে তার পালিত গাভী থেকে ওই বাছুরটির জন্ম হয়।

বৃদ্ধ লালু জানান, গরু-বাছুর পালন করেই আমার দিন যায়। আমার একটা গাভী আজ বাছুর জন্ম দিয়েছে। তার কোনো নাক নেই, একটা চোখ আছে কপালে। বাঁচবে না মরে যাবে বলতে পারছি না। বহু লোক দেখার জন্য আসছে।

প্রতিবেশী একজন জানান, আমার বাড়ির পাশে আমার ভাশুড়ের একটা গাভী আছে। সে গাভীর একটা বাছুর হয়েছে, বাছুরটা ব্যতিক্রমী। বাছুরটার একটা চোখ, নাক নেই, জিহবা লম্বা, নাক না থাকায় মুখদিয়ে নিঃশ্বাস নিচ্ছে। বাছুরটা অন্য সাইজের, দেখতে ভয়ানক। 

আরা পড়ুন: বাড়ছে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি

স্থানীয় কাউন্সিলর হাবিবুল রহমান চৌধুরী বলেন, আমার ওয়ার্ডে লালু আকন্দের বাড়িতে একটি বাছুরের জন্ম হয়েছে। বাছুরটির নাক নেই এবং চোখ একটি। বাছুরই একরকম ‘অলৌকিক’, তাই তা দেখার জন্য এলাকাবাসীর ঢল পড়ে গেছে। বাছুরটি বেঁচে থাকলে চিড়িয়াখানায় রাখা যেতে পারে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাগরিকা কার্জ্জী গণমাধ্যমকে বলেন, উপজেলার মুন্দাইলের দক্ষিণ পাড়া গ্রামের আজগর আলী আকন্দের বাড়িতে একটি বিকলাঙ্গ বাছুরের জন্ম হয়েছে। জেনেটিক ডিজঅর্ডারের কারণে বাছুরটি এ রকম বিকলাঙ্গ হয়েছে। এটার তেমন চিকিৎসা নেই। এসব বাছুর খুব স্বল্প মেয়াদে বাঁচে। বলা যায় কয়েক ঘণ্টা বা কয়েকদিন পর্যন্ত বাঁচতে পারে।

এসকে/ 


গরুর বাছুর এক চোখওয়ালা জয়পুরহাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250