মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত

এক রাতেই মেয়ে থেকে ছেলে হলো মাদরাসাছাত্রী

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৩

#

এক রাতেই মেয়ে থেকে ছেলে হলো মাদরাসাছাত্রী লিয়া। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর উপজেলায় নাইমা আক্তার লিয়া নামের এক মাদরাসাছাত্রী মেয়ে থেকে হঠাৎ ছেলেতে রূপান্তরিত হয়েছে।

গত বুধবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার জোতবানী ইউনিয়নের কসবা সাগরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কোনো অস্ত্রোপচার ছাড়াই লিয়ার এই শারীরিক পরিবর্তনে অবাক তার পরিবার ও এলাকাবাসী। লিয়া ওই গ্রামের করম আলী ও পিয়ারা খাতুন দম্পতির সন্তান। সে স্থানীয় চত্বরপুর দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য দছির উদ্দিন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও খাবার খেয়ে ঘুমাতে যায় লিয়া। বুধবার সকালে ২৭ সেপ্টেম্বর ঘুম থেকে উঠে হঠাৎ লিয়া তার শারীরকি পরিবর্তন লক্ষ্য করে। এই পরিবর্তনের কথা সে প্রথমে দাদিকে ও পরে মাকে জানায়। পরে বিষয়টি জানাজানি হলে তাকে দেখতে অসংখ্য মানুষ বাড়িতে ভিড় করে।

লিয়া বলে, মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। বুধবার সকালে ঘুম থেকে উঠে হঠাৎ আমার শারীরিক পরিবর্তনগুলো খেয়াল করি। বুঝলাম আমি পুরুষে রুপান্তরিত হয়েছি। বিষয়টি আমি আমার দাদি ও মাকে জানাই।

লিয়ার দাদি রহিমা বিবি বলেন, আমার নাতনি তার শারীরিক পরিবর্তনের কথা আমাকে জানায়। আমি নিজে তার এ পরিবর্তন দেখেছি।

লিয়ার মা পিয়ারা খাতুন বলেন, আমাদের পরিবারে এক ছেলে এক মেয়ের মধ্যে লিয়া বড়। শারীরিক পরিবর্তনের কথা প্রথমে ওর দাদিকে ও পরে আমাকে জানায়। কথাটি শুনে প্রথমে আমি বিশ্বাস করি নাই। পরে দেখে বিশ্বাস করেছি।

বাবা করম আলী বলেন, আল্লাহতালার ইচ্ছায় আমার মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে। এতে আমরা বাবা-মা খুশি। ওর নাম এখনো পরিবর্তন করা হয়নি। তবে তার পোশাক-পরিচ্ছেদ পরিবর্তন আনা হয়েছে।

এ বিষয়ে দিনাজপুর সি‌ভিল সার্জন ডা. এ এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী ব‌লেন, ঘটনাটি সচরাচর ঘটে না। তবে হরমোনজনিত কারণে এমনটা হতে পারে। এখানে আইনী কিছু বিষ‌য়ও আছে। মে‌ডিকেল টিম গঠন করে বিষয়টি তদন্ত করতে হবে। এ ঘটনায় ওই পরিবারকে মেডিকেল সা‌র্টিফি‌কেট নেওয়ার পরামর্শ দেন সি‌ভিল সার্জন।

ওআ/

মাদরাসাছাত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

আমি ভারতীয় হলে আমার ছোট ভাই কীভাবে বাংলাদেশি হয়—ছত্তিশগড়ে আটক যুবকের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

‘মোশন ক্যাপচারে’ বিশ্বরেকর্ড গড়ল আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমা

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250