রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’

এবারের বাজেটেও দরিদ্র জনগণের কথা ভাবা হয়েছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ১লা জুন ২০২৩

#

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ছবি: সংগৃহীত

২০২৩-২৪ অর্থবছরের বাজেটেও বরাবরের মতো দরিদ্র জনগণের কথা ভাবা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেছেন, আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেট হবে গরিববান্ধব। বিশেষ কোনো চাপ নেই এবার। অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখতে বাজেটে ধারাবাহিকতা থাকছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বলয় এবার বিপুল আকারে বাড়ছে।

বৃহস্পতিবার (১ জুন) বাজেট পেশ করতে জাতীয় সংসদে যাওয়ার আগে সকাল সাড়ে ১০টার দিকে গুলশানের বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, এ বাজেট দিয়ে এবারও সরকার সফল হবে। এদেশের মানুষকে ঠকাবে না সরকার। কাউকে গরিব করে কিছু অর্জন করতে চায় না সরকার।

আরো পড়ুন: বাংলাদেশের ইতিহাসে যত বাজেট

আ হ ম মুস্তফা কামাল বলেন, নিজে দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় এ বাজেটেও বরাবরের মতো দরিদ্র জনগণের কথা ভাবা হয়েছে। প্রস্তাবিত বাজেটটি দেওয়ার মধ্যমে সরকার ও জনগণ উভয়পক্ষ জিতবে বলে মনে করেন তিনি।
আজ একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশনে দেশের ৫২তম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। গতকাল বুধবার শুরু হয়েছে বাজেট অধিবেশন। মূল্যস্ফীতির চাপসহ নানা চ্যালেঞ্জের মধ্যে ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। এটি হতে যাচ্ছে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা ১৫তম বাজেট। আর বর্তমান অর্থমন্ত্রীর টানা পঞ্চম বাজেট।

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250