বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী কেন আওয়ামী লীগ-জামায়াতের ‘ঐক্যের’ কথা জানালেন *** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

এবারের বিশ্বকাপ ক্রিকেটে শক্তিমত্তার পরিচয় দেবে টাইগাররা: জিএম কাদের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫০ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

বিশ্বকাপ ক্রিকেটে প্রথম ম্যাচে আফগানিস্তান কে পরাজিত করে শুভ সূচনা করায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। 

শনিবার (৭ অক্টোবর) এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট কোচ ও কিক্রেট বোর্ড সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান তিনি।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, প্রথম ম্যাচেই দূর্দান্ত খেলে জয় পেয়েছে টাইগাররা। টাইগারদের গৌরবাজ্জল এই জয় প্রত্যাশিত ছিলো। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী ম্যাচগুলোতেও টাইগাররা জয়ের ধারা অব্যাহত রাখতে সমর্থ হবে। এবারের বিশ্বকাপ ক্রিকেটে শক্তিমত্তার পরিচয় দেবে টাইগাররা। 

আরো পড়ুন: আফগানদের গুঁড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

বিশ্বকাপ ক্রিকেটে প্রথম ম্যাচে আফগানিস্তান কে পরাজিত করে শুভ সূচনা করায় বাংলাদেশ ক্রিকেট দলকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মো: মুজিবুল হক চুন্নু এমপি।

এসকে/ 

ক্রিকেট জাতীয় পার্টি জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি অভিনন্দন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250