শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

এবার ঈদে একই মঞ্চে অপু-বুবলী!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৬ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৩

#

ঢালিউডের দুই জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী ও অপু বিশ্বাস

ব্যক্তি জীবন নানা টানাপোড়নের মধ্যে পার করলেও ক্যারিয়ার জীবনে পর্দায় তা কখনই প্রভাব ফেলতে পারে না অভিনয়শিল্পীদের। আর সেটি আবারও প্রমাণ করলেন এ প্রজন্মের ঢালিউডের দুই জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী।

ঈদ উপলক্ষে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী দর্শক মাতাতে হাজির হতে চলেছেন বিটিভির পর্দায়। প্রতিবছরের মতো এবারের কোরবানির ঈদের অনুষ্ঠান হিসেবে প্রচারিত হবে আনন্দমেলা।

আর এ আনন্দমেলা অনুষ্ঠানেই উপস্থাপনার দায়িত্বে থাকবেন অপু বিশ্বাস। তার সঙ্গে উপস্থাপনায় আরও দেখা যাবে চিত্রনায়ক ফেরদৌসকে। আর এ অনুষ্ঠানের একটি বিশেষ মুহূর্তে মঞ্চে নৃত্য পরিবেশন করবেন শবনম বুবলী এবং মাহফুজ আহমেদ।

ঈদের অনুষ্ঠানে স্মরণ করা হবে প্রয়াত কিংবদন্তি নায়ক ফারুককে। তার অভিনীত তিনটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন আদর আজাদ ও দীঘি।

আরো পড়ুন: মুক্তি পেল অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব ভাই’

তিনটি নাটিকা ছাড়াও থাকছে মৌলিক ও ব্যান্ডের গান। ঈদের দিন বিটিভিতে রাত ১০টার সংবাদের পর অনুষ্ঠানটি প্রচারিত হবে।  

এম/


শবনম বুবলী অপু বিশ্বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250