মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

এবার বার্বি থিমে গোলাপি কফিন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৬ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৩

#

গোলাপি রঙের কফিন ।। ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পুতুল ‘বার্বি’কে নিয়ে তৈরি হয়েছে হলিউড চলচ্চিত্র ‘বার্বি’। সিনেমাটি মুক্তির পর থেকে ‘বার্বি’ থিমে সেজে উঠেছে সবকিছু। সকলেই মেতেছেন বার্বির গোলাপি রঙের উৎসবে। বার্বি আসক্ত হয়ে ‘বার্বি’ সেজেই সিনেমা হলে যাচ্ছেন অনেকে।

সিনেমাটি মুক্তির পর থেকে এখন পর্যন্ত ‘বার্বি’ থিমে তৈরি হয়েছে জামা, জুতা থেকে আসবাবপত্র। গোলাপি রঙে সাজছে সবকিছু। তবে এবার ‘বার্বি’ থিমে তাক লাগিয়ে দিলো গোলাপি কফিন!


ছবি: সংগৃহীত

‘নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন অনুসারে, অলিভারেস ফিউনারেল হোম নামে একটি কোম্পানি ‘বার্বি’র থিমে প্রস্তুত করেছে কফিন। এই আকর্ষণীয় গোলাপি কফিনের ওপর লেখা হয়েছে, ‘এরপর আপনি বার্বির মতো বিশ্রাম নিতে পারবেন।’


ছবি: সংগৃহীত

কফিনের একটি প্রচারমূলক ভিডিওতে কোম্পানিটি বলেছে, যিনি মারা গেছেন তার বেঁচে থাকা সময়ের অবিস্মরণীয় মুহুর্তগুলোর প্রতিনিধিত্ব করবে এই কফিনটির উজ্জ্বল গোলাপি রঙ। আমাদের মারা যাওয়ার পর আমাদের গল্পগুলো মনে রাখা উচিত সকলের এবং এই গোলাপি রঙ বার বার সকলকে মনে করিয়ে দেবে সেটি। আমাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, ভালোবাসা ও অবিস্মরণীয় স্মৃতির একটি উদযাপন হবে এই রঙ।

আরো পড়ুন: বার্বিপ্রেমীদের জন্য বিশ্বের ৯ গোলাপি স্থান, ঘুরে আসতে পারেন সপরিবারে

২১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বার্বি। মুক্তির পরপরই তুমুল সাড়া ফেলেছে সিনেমাটি। আইকনিক গল্পে নির্মিত ‘বার্বি’ সিনেমার পরিচালক অস্কার মনোনীত নির্মাতা গ্রেটা গেরউইগ। এতে অভিনয় করেছেন মার্গট রবি।

এম এইচ ডি/ আই.কে.জে/

সিনেমা হলিউড বিনোদন বার্বি কফিন গোলাপি কফিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250