বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

এবার মেয়ে পটাতেও টিপস দিবে চ্যাটজিপিটি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

মেয়ে পটাতে এবার চ্যাটজিপিটির সাহায্য নিচ্ছেন অনেক পুরুষ। নিজেদের অনলাইন প্রোফাইলকে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য নিচ্ছেন কৃত্রিম বুদ্ধিমত্তার।

কী কী কাজে এআইয়ের ব্যবহার বাড়ছে জানেন?

ভালো কথা বলতে পারেন না? গুছিয়ে লিখতে পারেন না মন গলানো কথা? এআই দিয়েই এবার বাজিমাত হবে প্রেমের এই কাজ। ইতোমধ্যেই অনেকে এটি কাজে লাগাতেও শুরু করে দিয়েছেন।‌

সম্প্রতি এক রিপোর্টে দেখা যায়, পুরুষরা নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল উন্নত করে তুলতে নির্ভর করছেন এআইয়ের উপর। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যেই নিজেদের প্রোফাইলের বায়ো লিখিয়ে নিচ্ছেন তারা। শুধু তাই নয়, কীভাবে আকর্ষণীয় লাইন লিখঅ সে ব্যাপারেও সাহায্য করছে চ্যাটজিপিটি।

বিভিন্ন ডেটিং অ্যাপ যেমন টিনডার, বাম্বল, হিঞ্জেতে এই প্রবণতা দিন দিন বাড়ছে। সম্প্রতি অ্যাট্রাকশনট্রুথ নামের এক সংস্থা ১৩৭১ পুরুষের একটি রিপোর্ট করে। তাতেই দেখা যায় এই প্রবণতা।

দেখা যায়, আকর্ষণীয় বায়ো, সুন্দর সুন্দর লাইন লেখা প্রোফাইলের প্রতি মেয়েদের আকর্ষণ বেশি। তাই সেদিকে পুরুষরা এআইয়ের প্রতি ঝুকছে। এআই বন্ধুর মধ্যস্ততায় যদি ‘লক্ষীলাভ’ হয়, তাহলে এর থেকে ভালো কী হতে পারে! রিপের্টে এমনটাই মত দেন অধিকাংশ পুরুষ।

আরো পড়ুন: এবার স্টোরি দেওয়া যাবে টেলিগ্রামেও

তবে শুধু যে প্রোফাইলের বায়ো ও লাইন লিখতেই সাহায্য করছে চ্যাটজিপিটি তা তো নয়। এর সঙ্গে কখনও কখনও রোম্যান্টিক মেসেজ লিখতেও সাহায্য করছে কৃত্রিম বুদ্ধিমত্তা।

এম এইচ ডি/

মেয়ে পুরুষ টিপস চ্যাটজিপিটি ডেটিং অ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250