রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

এরশাদ শিকদার বলেছিলেন ‘অন্যায় করিনি’, মুনির চেয়েছিলেন সিগারেট : জল্লাদ শাহজাহান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৭ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রায় ৩২ বছর পর কারামুক্ত হলেন আলোচিত জল্লাদ শাহজাহান। দীর্ঘ এ কারাজীবনে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি ও যুদ্ধাপরাধীদেরসহ মোট ২৬ জনকে ফাঁসি দিয়েছেন তিনি। কারাগার থেকে বের হয়ে ফাঁসির সময় আসামিরা কে কেমন প্রতিক্রিয়া দিয়েছিলেন এসব বিষয়ে কথা বলেন।

২৬ জনের ফাঁসি দিয়েছেন জল্লাদ শাহজাহান। এমনি কী হয়েছিল ফাঁসির আগে, আসামিকে দেখে আবেগাপ্লুত হয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রতিটি ফাঁসিতে কিছু না কিছু আবেগ থাকে। মানুষ যত অপরাধীই হোক না কেন সে যখন মৃত্যুর মুখে তখন সবারই মায়া লাগে। আমি না হয় মায়া করলাম, কিন্তু আদালত কিংবা আইনতো ক্ষমা করবে না। তাই মায়া লাগলেও আইনের আদেশ পালন করতে গিয়ে ফাঁসি তো দিতেই হবে।

রোববার (১৮ জুন) বেলা ১১টা ৪৭ মিনিটে কারাগার থেকে বের হয়ে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এসব তথ্য জানান জল্লাদ শাহজাহান।

কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার ও শীর্ষ জঙ্গিনেতা বাংলাভাইয়ের ফাঁসির আগমুহূর্তে তাদের প্রতিক্রিয়া কেমন ছিল জানতে চাইলে তিনি বলেন, এরশাদ শিকদারকে যখন ফাঁসি দেওয়া হয় এর আগে তিনি দাঁড়িয়ে বলেছিলেন ‘আমি জীবনে কোনো অন্যায় করিনি, আমার জন্য দোয়া করবেন।’ আর বাংলাভাই ফাঁসির আগে তেমন কিছু বলেননি। তবে তিনি ফাঁসির আগে বলেছিলেন ‘আমার মৃত্যুর পর যেন আমার ছবি তোলা না হয়।’

ফাঁসির আগে বঙ্গবন্ধুর খুনিরা কী বলেছিলেন প্রশ্ন করা হলে তিনি বলেন, ফাঁসির আগে বঙ্গবন্ধুর খুনিরা কোনো কথা বলেননি। যুদ্ধাপরাধীরাও ফাঁসির আগে কোনো কথা বলেননি।

ফাঁসির আগে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রতিক্রিয়া কেমন ছিল জানতে চাইলে জল্লাদ শাহজাহান বলেন, ‘একটা মানুষ যতই উচ্ছৃঙ্খল থাকুক না কেন যখন তিনি জেনেছেন মারা যাবেন, তখন তিনি আর কোনো কথা বলেন না, চুপচাপই থাকেন। তিনি কারাগারে থাকার সময় উচ্ছৃঙ্খল আচরণ করেছে বলে জেনেছি। তবে ফাঁসির দিন তিনি কোনো উচ্ছৃঙ্খল আচরণ করেননি। তিনি জানতেন এখানে উচ্ছৃঙ্খল আচরণ করে কোনো লাভ নেই। আমাকে চলে যেতে হবে, তাই তিনি উচ্ছৃঙ্খল আচরণ করেননি, সুন্দরমতো চলে গেছেন।’

ফাঁসির সময় সাকা চৌধুরীর মাথা আলাদা হয়ে গিয়েছিল কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘না না এটা হয়নি। এটা কখনো হয় না। কারও মাথাই আলাদা হয় না ফাঁসির সময়, এগুলো সম্পূর্ণ ভুয়া কথা। আসামির উচ্চতা ও ওজন অনুযায়ী ফাঁসির ব্যবস্থা করা হয়। এ জন্য ফাঁসির সময় কারও মাথাই আলাদা হয় না।’

শহীদ বুদ্ধিজীবী কন্যা শারমীন রীমা হত্যা মামলার আসামি মুনির ফাঁসির আগে কী বলেছিলেন প্রশ্ন করা হলে জল্লাদ শাহজাহান বলেন, ‘মুনির ফাঁসির আগে বলেছিলেন, আমাকে একটা সিগারেট দেন আমি খাবো।’

এসি/আইকেজে 

এরশাদ শিকদার মুনির জল্লাদ শাহজাহান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250