সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ *** টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে *** আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ৩

এশিয়ার লৌহমানবী শেখ হাসিনা : দ্য ইকোনমিস্ট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১১ অপরাহ্ন, ২৫শে মে ২০২৩

#

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়ার লৌহমানবী হিসেবে উল্লেখ করেছে প্রখ্যাত ব্রিটিশ সাপ্তাহিক দ্য ইকোনমিস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ কোটি মানুষের দেশে দারিদ্র্য বিমোচন নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি। বুধবার (২৪ মে) ‘শেখ হাসিনা ইজ এশিয়াস আয়রন লেডি’ শিরোনামে একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন প্রকাশ করে দ্য ইকোনমিস্ট। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের সময় ভার্জিনিয়ার এক হোটেলে এই সাক্ষাৎকার নেয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদি নারী সরকার প্রধান এবং উভয় লিঙ্গের রাষ্ট্র প্রধানদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একজন ব্যক্তিত্ব। ক্ষমতায় থাকার দুই দশকের মধ্যে ১৭ কোটি মানুষের দেশে দারিদ্র্য বিমোচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বের বেশিরভাগ সময়ই দেশের বার্ষিক গড় জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৭ শতাংশের ঘরে। তার যোগ্য নেতৃত্বে আওয়ামী লীগ পর পর তিনটিসহ মোট চারটি নির্বাচনে জয়লাভ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৭৫ বছর বয়সী এই নেতার নেতৃত্বে তার দল আওয়ামী লীগ পরপর তিনটি নির্বাচনে জয়লাভ করেছে এবং সবমিলিয়ে চারবার। ইন্দিরা গান্ধী বা মার্গারেট থ্যাচারের চেয়ে বেশিদিন সরকার প্রধানের দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা।

সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, ‘আমি এ দেশকে একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশে পরিণত করতে চাই।’ ইকোনমিস্ট জানিয়েছে, শক্ত হাতে শেখ হাসিনা নেতৃত্ব দেয়ায় লাভবান হয়েছে বাংলাদেশ। অবকাঠামোগত বিনিয়োগসহ এমন কিছু নীতি তিনি প্রণয়ন করেছেন, যার মাধ্যমে অস্থিতিশীল বৈশ্বিক অর্থনীতির মধ্যেও প্রবৃদ্ধির ধারা অব্যাহত ছিল। কঠিন সময়ে দুর্বল কোনো সরকারের পক্ষে এটা করা সম্ভব হতো না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আই.কে.জে

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250