বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী কেন আওয়ামী লীগ-জামায়াতের ‘ঐক্যের’ কথা জানালেন *** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

এশিয়া কাপের ধারাভাষ্যকারে ভারতের ১১ জন, নেই বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৬ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। ৩০ আগস্ট থেকে পাকিস্তান এবং শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজন হবে এই টুর্নামেন্ট। এরই মধ্যে এশিয়া কাপের ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছে টুর্নামেন্টের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস।

কমেন্ট্রি প্যানেলে সবচেয়ে বেশি ধারাভাষ্যকার থাকবেন ভারতের, ১১ জন। পাকিস্তানের থাকবেন ৪ জন। সহআয়োজক শ্রীলঙ্কারও একজন ধারাভাষ্যকার রাখা হয়েছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং জিম্বাবুয়ে থেকে নিরপেক্ষ ধারাভাষ্যকার আছেন তিনজন। তবে বাংলাদেশ থেকে কাউকে রাখা হয়নি।

ভারতের ধারাভাষ্য প্যানেলে যারা থাকছেন-

ভারত: রবি শাস্ত্রী, গৌতম গম্ভীর, হরভজন সিং, ইরফান পাঠান, পিযুশ চাওলা, সঞ্জয় ব্যাঙ্গার, সঞ্জয় মাঞ্জেরকর, দীপ দাসগুপ্ত, মোহাম্মদ কাইফ, আদিত্য তারে, রজত ভাটিয়া।

পাকিস্তান: ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, আমির সোহেল, বাজিদ খান।

শ্রীলঙ্কা: মারভান আতাপাত্তু

নিরপেক্ষ: অ্যান্ডি ফ্লাওয়ার (জিম্বাবুয়ে), ম্যাথিউ হেইডেন (অস্ট্রেলিয়া), ডমিনিক কর্ক (ইংল্যান্ড)।

এসকে/  

এশিয়া কাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250