বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী কেন আওয়ামী লীগ-জামায়াতের ‘ঐক্যের’ কথা জানালেন *** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

এশিয়া কাপে আমাদের ভালো করা উচিত: সুজন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

এশিয়া কাপ চলতি মাসের ৩০ তারিখ থেকে মাঠে গড়াবে। এবারের আসরে বাংলাদেশ দলের ভালো করার যথেষ্ট সুযোগ দেখছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। এর মধ্যে ক্লোজডোরে বিশেষজ্ঞ কোচিং স্টাফদের তত্বাবধানে চলছে এশিয়া কাপের প্রস্তুতি। এবার তরুণদের অগ্রাধিকার দিয়ে গড়া হয়েছে এশিয়া কাপের দল। বিসিবির বর্তমান এই বোর্ড পরিচালক এও মনে করিয়ে দিলেন চ্যাম্পিয়ন হতে হলে শক্তিশালী দলকে হারিয়েই হতে হবে।

মঙ্গলবার (১৫ আগস্ট) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন সুজন। এ সময় আসন্ন এশিয়া কাপ নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি আমরা ক্যাপেবল। এশিয়া কাপে আমাদের ভালো করা উচিত। ভালো না করলেই বরং আমি আশ্চর্য হবো। যদিও সত্যি কথা ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা কেউই ছেড়ে দেওয়ার মতো দল না। সবাই শক্তিশালী দল। কিন্তু আমাদের যদি চ্যাম্পিয়ন হতে হয়, তাহলে শক্তিশালী দলকে হারিয়েই চ্যাম্পিয়ন হতে হবে। এরকম না ওরা খারাপ খেলবে আর আমরা সেদিন ভালো খেলে জিতবো। এই আশা করাই ভুল। আমাদের ওদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেই জিততে হবে।’ 

সুজন বলছিলেন, ‘আমি তো সবসময় বলি বাংলাদেশ এখন অনেক পরিণত দল। এই ফরম্যাটে আমরা সবসময় ভালো খেলছিলাম। এখন অভিজ্ঞতার দিক থেকে আমরা অনেক এগিয়ে। যেটা বাংলাদেশের একটা প্রধান সমস্যা ছিল আমি মনে করতাম, পেস বোলিং। আমি মনে করি যেভাবে তাসকিন, শরিফুল, মোস্তাফিজ, হাসান, এবাদত উঠে এসেছে। আমি মনে করি আমরা এখন দারুণ শক্তি আসলে।’

এশিয়া কাপে ভালো করার কারণও ব্যাখা করেছেন সুজন। সাবেক এই অধিনায়ক আগে মনে করতেন দলের পেস বোলিং অ্যাটাকে সমস্যার কথা। তবে সাম্প্রতিক সময়ে তাসকিন আহমেদ-এবাদত হোসেনদের পারফরম্যান্সে মুগ্ধ সুজন। যে কারণে মনে করছেন পেস অ্যাটাক এখন অনেক শক্তিশালী।

আর.এইচ 

খালেদ মাহমুদ সুজন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250