সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

ওআইসির নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে ইসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৯ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মুসলিম দেশগুলোর সংগঠন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (৫ই জচানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে এ বৈঠক শুরু হয়। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খানের সভাপতিত্বে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব আবদুল বাতেন, ফরহাদ আহমেদ খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন।

বৈঠকে ওআইসির তিন সদস্যের নির্বাচনী পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন সংস্থাটির সেক্রেটারি জেনারেল ফর পলিটিক্যালের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইউসুফ মোহাম্মদ আল দুবাই।

এর আগে বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে করে ইসি। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান এতে সভাপতিত্ব করেন।

আরও পড়ুন: ভোটারদের অংশগ্রহণে চ্যালেঞ্জ রয়েছে কি না জানতে চেয়েছে কমনওয়েলথ

বৈঠকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন পদ্ধতি ও ভোটারদের অংশগ্রহণ নিয়ে কোনো চ্যালেঞ্জ রয়েছে কি না সে বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে জানতে চেয়েছে কমনওয়েলথ প্রতিনিধি দল। 

এসকে/ 

বৈঠক ওআইসি নির্বাচন কমিশন (ইসি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250