মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

ওজন বাড়ার ভয় ভুলে মাঝরাতে খেতে পারেন যেসব খাবার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ২৮শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

কাজ হোক বা সিরিজ দেখা আজকাল অনেকেই কমবেশি রাত জাগেন। আর স্বভাবতই এ দীর্ঘসময়ে খিদে পেয়ে যায়। অনেকে ওজন বেড়ে যাবে বলে বিষয়টি নিয়ে বেশ বিব্রত থাকেন। তবে ওজন না বাড়িয়েই কিন্তু মাঝরাতের খিদে নিবারণে খেতে পারেন কিছু খাবার। যেমন:  

কলা

যদি মাঝরাতে হঠাৎ খিদে পায়, তখন খাওয়া যেতে পারে কলা। গবেষণায় দেখা গিয়েছে, কলা খেলে রক্তে ‘মেলাটোনিন’ নামক হরমোনের মাত্রা বেড়ে যায়। এটি ঘুম আসতে সাহায্য করে।

ওটমিল

মাঝরাতের ডায়েটে রাখতে পারেন এক বাটি ওট্স, সঙ্গে কিছু ড্রাই ফ্রুট্স, বাদাম। ব্যাস হয়ে গেলো আপনার স্বাস্থ্যকর মাঝরাতের খাবার। 

ইয়োগার্ট

গবেষণায় দেখা গেছে, ইয়োগার্ট খেলেও ‘মেলাটোনিন’ হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এছাড়া ক্যালসিয়াম সমৃদ্ধ এই খাবার ওজন তো বাড়ায়ই না বরং হাড়ের স্বাস্থ্যের জন্যও ভালো।

আরো পড়ুন:হঠাৎ বৃষ্টির প্রস্তুতিতে

ডিম

মধ্যরাতের খিদের ভালো সমাধান হতে পারে সেদ্ধ ডিম। মাঝরাতে ডিম সেদ্ধর কাজটা কঠিন হলেও আপনার শরীর মেদ-মুক্ত সুন্দর রাখতে এর কিন্তু জুড়ি নেই।

এম/


 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250