বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী?

কটলার আইকনিক অ্যাচিভার অ্যাওয়ার্ড পেলেন ‘নগদের’ তানভীর এ মিশুক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৬ অপরাহ্ন, ২৪শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিপণনে মেধার স্বাক্ষর রাখা অভিনব ক্যাম্পেইন, উদ্যোগ এবং বাংলাদেশের ব্যবসায় বিপণন ব্যবস্থায় উল্লেখযোগ্য অবদান রাখা পেশাদার ব্যক্তিদের পুরস্কৃত করতে চলতি বছর থেকেই বিশ্বখ্যাত মার্কেটিং গুরু ড. ফিলিপ কটলারের নামে ‘কটলার অ্যাওয়ার্ডস’ প্রচলন করা হয়।

ব্যবসায়িক কার্যক্রমে অভিনব কৌশল আর বিপণন ব্যবস্থায় চমক দেখিয়ে কটলার আইকনিক অ্যাচিভার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড-২০২৩ অর্জন করছেন নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

বিপণনে মেধার স্বাক্ষর রাখা অভিনব ক্যাম্পেইন, উদ্যোগ এবং বাংলাদেশের ব্যবসায় বিপণন ব্যবস্থায় উল্লেখযোগ্য অবদান রাখা পেশাদার ব্যক্তিদের পুরস্কৃত করতে চলতি বছর থেকেই বিশ্বখ্যাত মার্কেটিং গুরু ড. ফিলিপ কটলারের নামে ‘কটলার অ্যাওয়ার্ডস’ প্রচলন করা হয়।

নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  রাজধানীর একটি হোটেলে ‘মডার্ন মার্কেটিং সামিট কনক্লেভ-২০২৩’ অনুষ্ঠানে তানভীরের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। কটলার ইমপ্যাক্ট ও নর্দান এডুকেশন গ্রুপ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, “বিশ্ব এগিয়ে যাচ্ছে। সে কারণে বিপণনে নতুন কৌশল ও কর্মপদ্ধতি অনুসরণ করা গুরুত্বপূর্ণ। আমরা কে, কী করছি এবং আমাদের লক্ষ্য কী, সেগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার সময় এসেছে। আমাদের প্রধানমন্ত্রী এবং আমরাও আইএমএফ, বিশ্বব্যাংকের কাছে আমাদের নিজেদের অর্জন তুলে ধরি, যার মাধ্যমে আমরা বাংলাদেশ নামের একটি ব্র্যান্ড প্রতিষ্ঠা করার চেষ্টা করছি।”

নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “গত চার বছরে শুধু বাংলাদেশের ১৬ কোটি মানুষ না, পৃথিবীর যেখানে যাই এমন কোনো প্রবাসী বাংলাদেশী নেই যারা নগদ নামটি জানে না। শুরু থেকে আমি একটি কাজই করেছি, মানুষ কোন ভাষা নিতে পারে সহজে, সেই ভাষায় কথা বলেছি। একজন কৃষক, একজন শ্রমিক কীভাবে কথা বললে সহজে বুঝতে পারে সেভাবে আমি কাজ করেছি। সেক্ষেত্রে ব্র্যান্ড গাইডলাইন, কালার বা এমন কোনো পুরনো নিয়মই আমি মানিনি।”

আরো পড়ুন: বুকার পেলেন বুলগেরিয়ান লেখক জর্জি গোসপোদিনভ

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, কটলার ইমপ্যাক্টের প্রতিনিধি ফাহিম কিবরিয়া উপস্থিত ছিলেন।

এর আগে বিপণনশাস্ত্রের গুরু ফিলিপ কটলারের ‘এসেনশিয়ালস অব মডার্ন মার্কেটিং’ বইয়ের বাংলাদেশ সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়। বাইটিতে ফিলিপ কটলারের সঙ্গে সহলেখক হিসেবে কাজ করেছেন তানভীর এ মিশুক।

এম/

 

অ্যাওয়ার্ড নগদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

Footer Up 970x250