শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

কবিতা: রক্তস্নাত আমার আঙিনা -খোকন কুমার রায়

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

রক্তস্নাত আমার আঙিনা

------খোকন কুমার রায় 

এ ভাবে বাঁচতে চাই না আর 

এর চেয়ে ভালো বাঁচা 

কাকপক্ষী কিংবা শেয়ালের! 


প্রতিদিন প্রতিক্ষণ দুঃসহ যন্ত্রণা 

রোজ এতো অপমৃত্যু আর হত্যা! 


যে শিশু বুঝেই নি জীবনের মানে কি

খেলা ঘরেই হচ্ছে  জীবনের সমাপ্তি! 


বিশ্ব বোঝাই  উম্মাদ আর দানবে 

চলছে লড়াই  কত বেশি কে নিবে!


করছে উল্লাস তারা মৃত্যুর মিছিলে 

আপন আঙ্গিনা রাঙায় মানব রক্তে।


ডাকাত আর দানবে সব দখল নিচ্ছে যে

চুপচাপ বসে বসে তুমি কি ভাবছ হে

তোমাকেও লুন্ঠিবে নাই দিন বেশি আর

পাবে ফল সেদিন আজকের নিরবতার!


আরো পড়ুন: কবিতা: শুভম সুন্দর —ভীষ্মদেব বাড়ৈ

খোকন কুমার রায় রক্তস্নাত আমার আঙিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250