শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

কবিতা: ‘ঘুড্ডি’ – খোকন কুমার রায়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৮ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঘুড্ডি

খোকন কুমার রায়

কত রঙের ঘুড্ডি ওড়াই
মারি মাঞ্জা সুতায়
মাঝে মাঝে মারে কাইত
ঢিলা দিয়া উঠাই!
কার আকাশে ওড়ে ঘুড্ডি 
ঝিলমিল ঝিলমিল করে
হঠাৎ কখন পড়ে পাকে
থাকি যে ভাবনায়!
কাঁচা হাতে ঘুড়াই লাটাই
কত না কৌশলে
মধ্যে মধ্যে অদৃশ্য হয়
মেঘের আড়ালে! 
কোন সময়ে কাটবে সুতা
জানেন মালিক সাই
লাটাই শুধু রইবে পড়ে
ঘুড্ডি হারাবে অজানায় !
তবু উড়াই রঙের ঘুড্ডি 
রঙিন স্বপ্নে ভেসে
ছিড়ে গেলে মেরামতে
বৃথা সময় যে কাটাই!

আরো পড়ুন:

কবিতা: `কালো স্বপ্নজাল’ – খোকন কুমার রায়

কবিতা ঘুড্ডি খোকন কুমার রায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250