শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

কবিতা: আমিও বনফুলের দলে -খোকন কুমার রায়

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫০ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

আমিও বনফুলের দলে

-খোকন কুমার রায় 

যত্নে ফলিত নামি দামি বাহারি গোলাপের চেয়ে

নাম না জানা বুনো ফুলই  আমার পছন্দ!


অনাদরে ফুটে থাকে প্রকৃতির বাগানে

চলার পথে পিষে ফেলে তারে কতজনে

কখনো বা কেউ যদি তুলে যতনে

তাকিয়ে থাকে বিস্ময়ে মুগ্ধ নয়নে!


অল্পটুকু ভালোবাসা পেলেই বনফুল 

আনন্দ উচ্ছ্বাসে সে হয় যে আকুল

এ যে পরম প্রাপ্তি এই ক্ষণিক প্রাণে

প্রিয়ার খোপায় যেতে জাগে সাধ মনে!


বনফুল ফোটে আর ঝরে যায়

আপন হতে কারো রয় অপেক্ষায় 

সাঁঝের বেলায় ভাবে ব্যথিত মনে 

বৃথাই গেলো দিন খুঁজে প্রিয়জনে!


আমিও যে গেলাম মিশে বনফুলের দলে

অগোচরেই যাই ঝরে পাপড়িগুলো মেলে!


আরো পড়ুন: কবিতা: অষ্টাদশীর পোড়া -শুভাশীষ কুমার চ্যাটার্জী

খোকন কুমার রায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250