শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

কবিতা: চারদিন আয়ু - শুভাশীষ কুমার চ্যাটাজী

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২২শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

চার দিন আয়ু

–শুভাশীষ কুমার চ্যাটাজী

চার দিন আয়ু করেছি ভিক্ষা 

ধরনী দেখার কাজে 

দুই দিন তার পার হয়ে গেছে 

তোমায় খোঁজার মাঝে।


বাকি দুই দিন পড়ে আছে আরো

সামনে রাস্তা খালি

চেয়ে  থাকি কখন 

দিয়ে যাবে তুমি তোমার আশিস ঢালি।


সকালের ফুল বিকালে শুকায় সন্ধ্যা বেলায় নাই

ডাক দিতে শুধু থাকে যত বাকি যাচ্ছি তো আমি যাই।

ছোট্ট জীবন আশাই শুধু সামনের পথে টানে 

সমানুভুতির মানব জীবন মহান  আকাশ আনে।


তোমাকে খুঁজেছি বাইরে বৃথাই সারাটি জীবন ভরে

দেখিনি কখনো তুমি যে রয়েছ আমার হৃদয় ধরে।

আমি তো চেয়েছি লম্বা জীবন আগের দিনের মত 

তুমি তো বলেছ নশ্বর দেহ ফুল শুকানোর ক্ষত।


অসীম আত্মা খালি ফিরে যাবে এটাই খোদার ফজল

সেই আশাতেই কান পেতে শুনি পুরনো দিনের গজল।

যাওয়ার কথা ভেবেই শুধু মন লাগে না কাজে

চলতি পথের যাত্রি শুধু  বিরতি দুদিন মাঝে।

আরো পড়ুন: কবিতা: অবদমন – খোকন কুমার রায়


কবিতা চারদিন আয়ু শুভাশীষ কুমার চ্যাটাজী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250