মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

কবিতা: চার দিন আয়ু-শুভাশীষ কুমার চ্যাটাজী

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০১ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

‘চার দিন আয়ু’

শুভাশীষ কুমার চ্যাটাজী


চার দিন আয়ু করেছি ভিক্ষা 

ধরনী দেখার কাজে 

দুই দিন তার পার হয়ে গেছে 

তোমায় খোঁজার মাঝে।


বাকি দুই দিন পড়ে আছে আরো

সামনে রাস্তা খালি

চেয়ে  থাকি কখন 

দিয়ে যাবে তুমি তোমার আশিস ঢালি।


সকালের ফুল বিকালে শুকায় সন্ধ্যা বেলায় নাই

ডাক দিতে শুধু থাকে যত বাকি যাচ্ছি তো আমি যাই।


ছোট্ট জীবন আশাই শুধু সামনের পথে টানে 

সমানুভুতির  মানব জীবন মহান  আকাশ আনে।


তোমাকে খুঁজেছি বাইরে বৃথাই সারাটি জীবন ভরে

দেখিনি কখনো তুমি যে রয়েছ আমার হৃদয় ধরে।


আমি তো চেয়েছি লম্বা জীবন আগের দিনের মত 

তুমি তো বলেছ  নশ্বর দেহ ফুল শুকানোর ক্ষত।


অসীম  আত্মা  খালি ফিরে যাবে এটাই খোদার ফজল

সেই আশাতেই কান পেতে শুনি পুরনো দিনের গজল।


যাওয়ার কথা ভেবেই শুধু মন লাগে না কাজে

চলতি পথের যাত্রি শুধু  বিরতি দুদিন মাঝে।

আরো পড়ুন: কবিতা: বরষার সুর -খোকন কুমার রায়

কবিতা চার দিন আয়ু শুভাশীষ কুমার চ্যাটাজী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250