শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

কবিতা: বরষার সুর -খোকন কুমার রায়

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

বরষার সুর

–খোকন কুমার রায় 

মেঘেরা বাঁধে সুর

আর বৃষ্টি গায় গান

রিমঝিম রিমঝিম বাজে

কি মধুর তান!


সাথে বাজে তোমার নুপুর

কি মায়াবী বর্ষার দুপুর

বৃষ্টির ছন্দে কি আনন্দে

জেগে ওঠে প্রাণ!


কত সখি নাইওরি যায়

মাঝিরা ভাটিয়ালি গায়

হেলে দুলে নৌকা চলে

তারি সাথে মনটা দোলে!


মেঘের ভেলায় ভেসে ভেসে

মন চলে যায় অচীন দেশে

হঠাৎ আবার দমকা হাওয়ায় 

তোমার কাছে ফিরে আসে !


বরষার ঐ ঝর্না ধারায়

প্রেমে পাগল মনটা হারায়

নব যৌবন পেয়ে এ মন

শুধু তোমায় ছুঁতে চায়!

আরো পড়ুন: কবিতা: নষ্ট ভাবনা-খোকন কুমার রায়

কবিতা খোকন কুমার রায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250