মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

কবে কাজে ফিরেছন, জানালেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৮ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩

#

সংগৃহীত

গ্রীষ্মের খরতাপে জনজীবন অতীষ্ঠ। তীব্র দাবদাহে সপ্তাহজুড়ে প্রাণ যায় যায় অবস্থা। এই অবস্থায় বাইরে নামা বেশ কষ্টকর বটে। যদিও গত দুয়েক দিন যাবত আবহাওয়া কিছুটা শীতল, তারপরও কত দিন এই অবস্থা বিরাজমান থাকে তা নিয়ে সন্দিহান ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।

প্রচণ্ড গরমকে এড়িয়ে চলতে আপাতত নতুন কোনো কাজে হাত দিচ্ছেন না নায়িকা। সূর্যের উত্তাপ কমলেই তবে কাজে ফিরবেন বলেও জানান পূর্ণিমা।

আরো পড়ুন: বাবার পথেই এগিয়ে যাচ্ছেন এ আর রহমান কন্যা!

তিনি বলেন, ‘এ মুহূর্তে যে গরম পড়েছে, এ অবস্থায় কাজ করা আপাতত আমার পক্ষে সম্ভব নয়। গরমটা একটু কমলে নতুন কাজের কথা ভাবব। সেটা হতে পারে আগামী ঈদের পর। তবে যাই করি না কেন ভালো গল্পের সিনেমা বা ওয়েব কনটেন্টে কাজ করব।’

গত রোজার ঈদে পূর্ণিমা অভিনীত ‘হোটেল রিল্যাক্স’ ওয়েব সিরিজটি দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলে। দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ অ্যাপে মুক্তি পায় ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত এই সিরিজ। জানা যায়, বিশ্বের একশ দেশ থেকে দেখা হয় সিরিজটি।  

প্রসঙ্গত, বর্তমানে ‘আহারে জীবন’, ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে তিনটি ছবিতে কাজ করছেন পূর্ণিমা। এর মধ্যে ‘আহারে জীবন’ ও ‘গাঙচিল’ ছবির কাজ প্রায় শেষ। অর্ধেক কাজ হয়েছে ‘জ্যাম’-এর। তিনটি ছবিতেই পূর্ণিমার নায়ক ফেরদৌস। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাতেও দেখা যায় এ অভিনেত্রীকে।

এসি/ আই. কে. জে/


পূর্ণিমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250