মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২২ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েট উপাচার্য *** বিমানবন্দরে বারবার প্রাণঘাতী হামলা, সৌদির আগাম সতর্কবার্তা ব্যবস্থা কেন বাজেনি *** দুর্গাপূজায় নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ ১৬ নির্দেশনা *** সোনার দাম চার দিন পর কমল কত *** এসআইআর স্থগিতসহ ১০ দফা দাবি রাহুল গান্ধীর *** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের

কম পানিতে সতেজ থাকে যে ৫ গাছ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ঘরে গাছ রাখতে ভালবাসেন অনেকেই। কিন্তু প্রাত্যহিক কাজের চাপে গাছে পানি দেওয়ার কথা মনে থাকে না অনেকের। তাতে পরের দিন গাছগুলোর অবস্থা দেখে মন খারাপ হয়ে যায়। তবে গরমের এ সময়ে কম পানিতে ভালো থাকে এমন গাছও আছে। 

স্ট্রিং অব পার্ল্‌স

টবের চারদিক থেকে ঝুলতে থাকা সরু সরু কাঠির গায়ে মুক্তোর মতো পাতা। দেখতে সুন্দর তো লাগেই। ঘরের পরিবেশও ঠান্ডা থাকে। এমনিতে রোদ থেকে বাঁচিয়ে রাখতে পারলেই এই গাছ ‘আড়ে-বহরে’ বেড়ে চলে। বেশি যত্নের প্রয়োজন হয় না।

ফিকাস বেঞ্জামিনা

গরমকালে ঘরে রাখার জন্য একেবারে আদর্শ এই গাছ। প্রতিদিন জল দেওয়ার ঝামেলা নেই। খেয়াল করলে দেখতে পাবেন অদ্ভুত ভাবেই এই গাছের পাতায় পানির সূক্ষ্ম সূক্ষ্ম বিন্দু রয়েছে। এই কারণেই ফিকাসে আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। উপরন্তু ঘরের পরিবেশও ঠান্ডা থাকে।

স্নেক প্লান্ট

অ্যালোভেরা গোত্রের এই গাছের পাতায় জলের পরিমাণ বেশি থাকে। তাই আলাদা করে রোজ পানি না দিলেও খুব একটা অসুবিধা হয় না। চৈত্র-বৈশাখের তপ্ত দিনে এই গাছ ঘরের তাপমাত্রাও ঠান্ডা রাখবে।

পিস লিলি

ঘর ঠান্ডাও থাকবে আবার ঘরের বেসিনের কোণ আলো করে থাকবে এই গাছ। পিস লিলি রাখার সুবিধা হলো এই গাছে রোজ, নিয়মিত পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। মাটি কতটা ভিজে আছে সেই বুঝে পানি দিতে হয়।

আরো পড়ুন: বীজহীন পেয়ারা চাষে ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা

মিনি রবার প্ল্যান্ট

এই গাছ সাধারণত বড় গোত্রের হয়। কিন্তু একই রকম দেখতে, আকারে ছোট গাছও রয়েছে। যা ঘরের এক কোণে রাখলে দেখতে ভালোই লাগে। বিশেষ যত্নেরও প্রয়োজন হয় না।

সূত্র : আনন্দবাজার

এসি/ আই. কে. জে/ 


গাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250