বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস *** বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী *** ডিসেম্বরে শুধু শীত আসবে, আর কেউ আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** রোহিঙ্গা গণহত্যার রায়ের ‘অগ্রহণযোগ্য’ অংশ মানবে না মিয়ানমার *** গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ *** গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর উদযাপন করা হবে: সালাহউদ্দিন আহমদ

কিশমিশ যেভাবে খেলে বেশি উপকার পাওয়া যায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১২ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ড্রাই ফ্রুটসের মধ্যে কিশমিশ বেশ জনপ্রিয়। প্রাকৃতিকভাবে পুষ্টিসমৃদ্ধ কিশমিশ অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজে পূর্ণ। অনেকেই হয়তো জানেন না, কিশমিশ এমনি খাওয়ার চেয়ে পানিতে ভিজিয়ে রেখে খেলে বেশি উপকার পাওয়া যায়। চলুন জেনে নিই কী কী উপকার পাওয়া যাবে ভিজিয়ে খেলে-

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ : কিশমিশে প্রাকৃতিকভাবে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে। পানিতে ভিজিয়ে রাখলে এই শক্তি বাড়ে। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ফ্রি র‌্যাডিকেল নিরপেক্ষ করতে সাহায্য করে, যার ফলে সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকে। 

আরো পড়ুন : রোগহীন দেহ পেতে মেন্যুতে রাখুন `রেইনবো সালাদ`

রক্তচাপ নিয়ন্ত্রণ করে : কিশমিশে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, যা স্বাভাবিকভাবেই শরীরে লবণের ভারসাম্য বজায় রাখতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাছাড়া কিশমিশে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ডায়েটারি ফাইবার রক্তনালী দৃঢ় করে, যার ফলে রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

হজমশক্তির উন্নতি ঘটায় : কিশমিশ ফাইবারের একটি বড় উৎস। নিয়মিত পানিতে ভেজানো কিশমিশ খেলে হজমশক্তি উন্নত হয়। এর ফলে কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর হয়।

রক্তশূন্যতা কমায় : কিশমিশ প্রাকৃতিকভাবে আয়রন সমৃদ্ধ। ভেজানো কিশমিশে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন বি থাকে যা রক্তশূন্যতা অর্থাৎ শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি পূরণে সাহায্য করে।

এস/ আই.কে.জে/

উপকারীতা কিশমিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250