সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুবরাজের ভুল হিসাব, যুক্তরাষ্ট্রের অনিশ্চিত সমর্থন: ইয়েমেন যুদ্ধে আবার কেন জড়াল সৌদি আরব *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের দ্বিতীয় হামলায় নিহত ১, আহত ১১ *** প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি *** বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে: ধ্রুব রাঠি *** নেপালে ফের বন্যা: ভেসে গেছে বাড়ি-সেতু, জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত *** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন

কুমিল্লায় ইউটিউব দেখে আঙ্গুর চাষে সফল যুবক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫২ পূর্বাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

কুমিল্লা সদর দক্ষিণে ইউটিউব দেখে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করে সফলতা পেয়েছেন কাজী আনোয়ার নামের এক যুবক। প্রতিদিনই অসংখ্য মানুষ আঙ্গুরের বাগান দেখতে ভিড় করছেন। কাজী আনোয়ারের সফলতা দেখে দর্শনার্থীদের অনেকে আঙ্গুর বাগান করতে উৎসাহী হচ্ছেন।

জানা গেছে, কাজী আনোয়ার জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের বলরামপুর গ্রামের ছেলে। অল্প বয়সে সংসারের হাল ধরতে হয় তার। যে কারণে বেশি লেখাপড়া না করেই তিনি কৃষিতে মনোযোগ দেন। এর আগে আনোয়ার বিভিন্ন জাতের তরমুজ চাষ করে সফল হয়েছেন।

আনোয়ার ইউটিউব দেখে এই প্রথমবারের মতো আঙ্গুর ফল চাষ শুরু করলেন। তিনি ১৬ শতক জমির মধ্যে আঙ্গুর চাষ শুরু করেন। এদিকে আনোয়ারের আঙ্গুর চাষ দেখে বাগান করতে উৎসাহী হচ্ছেন অনেকে। কিনে নিয়ে যাচ্ছেন চারা।

আনোয়ার বলেন, ইউটিউব দেখে আকৃষ্ট হয়ে ২০২২ সালের মার্চ মাসে ১১০টি আঙ্গুরের চারা দিয়ে যাত্রা শুরু। এক বছরেই আঙ্গুর গাছে আঙ্গুর ধরতে শুরু করেছে। বাগানের শুরু থেকে এ পর্যন্ত পরিচর্যাসহ খরচ হয়েছে ১ লাখ টাকারও বেশি। আগে এর চাষ ও গাছ কখনোই দেখেননি তারা। প্রতিদিন অসংখ্য মানুষ আঙ্গুর বাগান দেখতে ভিড় করছেন। দেশের মাটিতে আঙ্গুর চাষ দেখে অভিভূত তারা।

আরো পড়ুন: ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে নওগাঁর কৃষকদের

এ প্রসঙ্গে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষি কর্মকর্তা মো. জুনায়েদ কবির খান বলেন, আনোয়ার একজন সফল কৃষক। তার বাগান আমি নিজে ঘুরে দেখে আসছি।

তিনি এর আগে তরমুজ চাষ করে সফল হয়েছেন। আশা করছি আঙ্গুর চাষেও সফল হবেন। আমরা নিয়মিত আনোয়ারের সাথে যোগাযোগ রাখছি এবং তার খামারে গিয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করছি।

এসি/ আই.কে.জে



ইউটিউব আঙ্গুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250