মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত

কুমিল্লা সার্কিট হাউসের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১১ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩

#

ছবি : সংগৃহীত

কুমিল্লা সার্কিট হাউসের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে কুমিল্লা সার্কিট হাউস প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করে জেলা প্রশাসন।

কুমিল্লা সার্কিট হাউস সম্প্রসারণ শীর্ষক প্রকল্প সূত্রে জানা গেছে, প্রায় ৩৬ কোটি টাকা ব্যয়ে কুমিল্লা সার্কিট হাউসের নতুন ভবন নির্মাণ করা হয়েছে। ছয়তলা বিশিষ্ট এই ভবনে হলরুম, ভিআইপি স্যুট, ভিআইপি অ্যাসোসিয়েট স্যুট, ভিআইপি রুম, আধুনিক বেডরুম, জিমনেশিয়াম, নামাজ ঘর, রিডিং রুম, কিচেন ও ডাইনিং রুম রয়েছে। এ ছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর, এসি, পিএবিএক্স, সিসিটিভি, ইন্টারনেট, লিফট, ফায়ার প্রটেকশন অ্যান্ড ডিটেকশন সিস্টেমসহ বিভিন্ন সুবিধা রয়েছে।

সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের দাপ্তরিক সফরকালে খণ্ডকালীন অবস্থানে নিরাপত্তার সুযোগ-সুবিধা, নির্ধারিত অতিথিদের সাময়িক আবাসিক ব্যবস্থা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আধুনিক আসবাবপত্র সম্বলিত এই ক্যাম্পাসে গ্যারেজ, গাড়িচালকদের থাকার জায়গা, পুলিশ ব্যারাক, নিরাপত্তা ছাউনি, সীমানা প্রাচীর, রাস্তা, ড্রেন ও বাগানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা যুক্ত করা হয়েছে।

এই ভবনটি নির্মাণে চূড়ান্ত ব্যয় ধরা হয়েছিল ৩৫ কোটি ৮৩ লাখ ২৫ হাজার ৭০০ টাকা।

অনুষ্ঠানে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, সাবেক রেলপথমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি, সংরক্ষিত নারী আসনের এমপি অ্যারমা দত্ত, মমতাব বেগম, কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আহমেদ বাবুলসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এসকে/ 

কুমিল্লা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন সার্কিট হাউজ নতুন ভবন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

আমি ভারতীয় হলে আমার ছোট ভাই কীভাবে বাংলাদেশি হয়—ছত্তিশগড়ে আটক যুবকের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

‘মোশন ক্যাপচারে’ বিশ্বরেকর্ড গড়ল আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমা

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250