শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

কেন বলিউডের কোনো পুরস্কার অনুষ্ঠানে যান না আমির খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫০ অপরাহ্ন, ১২ই জুন ২০২৩

#

সংগৃহীত

বলিউডের কোনো পার্টি কিংবা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বহু তারকাদের দেখা মিললেও আমির খানের দেখা পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। কিন্তু নিজের ক্যারিয়ারে একের পর এক সুপারহিট ছবি উপহার দেওয়া এই নায়ক কেনো এ সকল অনুষ্ঠান এড়িয়ে চলেন? এর নেপথ্যে নাকি রয়েছেন বলিউডেরই এক অভিনেতা।

অভিনয়জগতে পা রাখার পর আমিরকে অবশ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রায়ই দেখা যেত। এমনকি, নব্বইয়ের দশকে একাধিক বার যখন তাকে সেরা অভিনেতার তালিকায় মনোনীত করা হয়, তখন অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতেন।

১৯৯২ সালে ‘জো জিতা ওহি সিকন্দর’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতাদের প্রাথমিক তালিকায় নাম ছিল আমির। কিন্তু এই অভিনেতার পরিবর্তে সে বছর পুরস্কার পান অনিল কাপুর। ‘বেটা’ ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হয়েছিলেন তিনি।

পরের বছর সেরা অভিনেতাদের মনোনয়নের তালিকায় আবারো এসেছিল আমিরের নাম। ১৯৯৩ সালে ‘হম হ্যায় রাহি প্যার কে’ সিনেমার জন্য আমিরকে মনোনয়ন করা হয়েছিল। কিন্তু ওই বছরেও আমিরের ভাগ্যে পুরস্কার জোটেনি।

ওই বছর ‘বাজিগর’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন শাহরুখ খান। যার ফলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা অভিনেতার শিরোপা জুটে শাহরুখের ঝুলিতে।

পর পর দু’বার পুরস্কার না জেতার পরেও অনুষ্ঠানে গিয়েছিলেন আমির। ১৯৯৫ সালে আবার সেরা অভিনেতাদের প্রাথমিক তালিকায় আবারো নাম আসে তার। আমির নিশ্চিত ছিলেন যে অনিল এবং শাহরুখের পর ১৯৯৫ সালে সেরা অভিনেতার পুরস্কার পাবেন তিনিই। কারণ ‘রঙ্গিলা’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে মনোনীত করা হয়েছিল তাকে।

‘রঙ্গিলা’র জন্য দর্শকের কাছে ভালোবাসার পাশাপাশি বলিপাড়ার বিশেষ়জ্ঞদের কাছেও প্রশংসা পান আমির। কিন্তু সে বছরেও সেরা অভিনেতার পুরস্কার পান শাহরুখ।

আরো পড়ুন: মান্নাতের সামনে ভক্তেদের রেকর্ড, ছাদে উঠে নাচ দিলেন শাহরুখ

১৯৯৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় আদিত্য চোপড়া পরিচালিত ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবিটি। এই রোম্যান্টিক ঘরানার ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন শাহরুখ। সেই ছবি বক্স অফিসে ব্লকবাস্টার হয়। এমনকি আজও মুম্বাইয়ের মারাঠা মন্দির হলে ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ দেখার জন্য ভিড় জমান দর্শক।

আমিরের ‘রঙ্গিলা’র সঙ্গে তখন মুখোমুখি শাহরুখের ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’। দুই অভিনেতার ‘ডুয়েলে’ জয়ী হন শাহরুখ। সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হন তিনি। এরপর থেকে আমিরকে আর কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায়নি। 

বলিপাড়ার একাংশের অনুমান এর নেপথ্যে রয়েছেন শাহরুখ। পর পর দু’বার সেরা অভিনেতার সম্মান শাহরুখকে দেওয়ায় আমির নাকি জুরি সদস্যদের ওপর ক্ষুব্ধ হন। অন্দরমহলে কানাঘুষো শোনা যায়, আমির নাকি মনে করেছিলেন শাহরুখের প্রতি জুরির সদস্যেরা পক্ষপাতিত্ব করছেন।

একাধিক বার মনোনীত হওয়ার পরেও আমিরের পরিবর্তে শাহরুখ পুরস্কৃত হয়েছেন। সেই কারণেই নাকি বলিপাড়ার কোনো অনুষ্ঠানে দেখা মেলে না আমিরের। তবে এই প্রসঙ্গে কখনোই কোনো মন্তব্য করতে রাজি হননি এই অভিনেতা। 


এসি/আইকেজে 




বলিউড আমির

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250