মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

খাঁড়া পাহাড়ের গায়ে ১২০ মিটার উঁচুতে দোকান!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

চীনের হুনান প্রদেশের পিংজিয়াং কাউন্টির শিনিউজাই ন্যাশনাল জিওলজিক্যাল পার্কের একটি খাঁড়া উঁচু পাহাড় আছে। পাহাড়টির গায়ে প্রায় ১২০ মিটার উঁচুতে স্থাপন করা হয়েছে কাঠের ছোট একটি বাক্স। বাক্সটি আসলে একটি ছোট দোকান। দোকানটি থেকে পর্বতারোহীদের কাছে স্ন্যাকসসহ খাওয়ার পানি বিক্রি করা হয়।   

চীনের রাষ্ট্র-পরিচালিত সংবাদভিত্তিক চ্যানেল সিজিটিএনের তথ্যমতে, দোকানটি ২০১৮ সালে চালু করা হয়। পর্বত আরোহণের মধ্যে যেসব পর্বতারোহীদের একটু বিরতির দরকার হয়, একটু খাওয়ার পানি খেয়ে শক্তি সঞ্চয় করতে হয়, তাদের জন্যই এই দোকান স্থাপন করা হয়েছে।


ব্যতিক্রমধর্মী এই দোকানের ছবি টুইটার ব্যবহারকারীদের বিস্মিত করে চলছে। ১৪ আ গস্ট ‘সায়েন্স গার্ল’ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে দোকানটির দুটি ছবি পোস্ট করা হয়েছে। বিবরণে বলা হয়েছে, চীনের হুনান প্রদেশে অবস্থিত পাহাড়টির ১২০ মিটার উঁচুতে খাঁড়া গায়ে দোকানটির অবস্থান। দোকানটি পর্বতারোহীদের তাদের আরোহণকালে প্রয়োজনীয় জলখাবারসহ অন্যান্য খাবার বিক্রি করে।

তব্ব দোকানটি কীভাবে চলে, কারা পরিচালনা করে?- এসব বিষয় সম্পর্কে জানতে চাইছেন টুইটারে দেওয়া এই ছবির কমেন্টে অনেকে। 

খবরে বলা হয়, দোকানটির কর্মচারীরা পেশাদার পর্বতারোহী। তারা যেসব পণ্য বিক্রি করেন, তা একটি বিশেষ রশির মাধ্যমে দোকানে পাঠানো হয়। দোকানের ভেতর একজন কর্মী অবস্থান করেন।

সূত্রঃএনডিটিভি

এসকে/ 

চীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250