বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস *** বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী *** ডিসেম্বরে শুধু শীত আসবে, আর কেউ আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** রোহিঙ্গা গণহত্যার রায়ের ‘অগ্রহণযোগ্য’ অংশ মানবে না মিয়ানমার *** গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

খাদ্যমন্ত্রীর কাছে ১ হাজার পোস্টকার্ড পাঠালো উপকূলের মানুষ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ১৫ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

সব প্রাণীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের কাছে এক হাজার পোস্টকার্ড পাঠিয়েছে সাতক্ষীরার শ্যামনগর উপকূলের মানুষ।

এ উপলক্ষে ৯ মে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে সম্মিলিতভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান বারসিক, শ্যামনগর উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটি, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম ও সিডিও ইয়ুথ টিম।

আরো পড়ুন: স্ত্রী প্রধানমন্ত্রী হলেও কোনো সুবিধা নেননি ওয়াজেদ মিয়া
সংবাদ সম্মেলনে সব প্রাণীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের কাছে এক হাজার পোস্ট কার্ড পাঠানোর কর্মসূচি তুলে ধরেন উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম।

সংবাদ সম্মেলনে সব প্রাণীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ‘নিরাপদ খাদ্য আইন ২০১৩’ এর কার্যকরী প্রয়োগ এবং উপজেলা ও জেলা শহরসহ সর্বস্তরের বাজারে খাদ্যে ভেজাল রোধে প্রশাসনিক ও আইনি তৎপরতা জোরদার করা এবং সাধারণ জনগোষ্ঠীকে এ বিষয়ে সচেতন করতে জোর প্রচারণার সুপারিশ করা হয়।

এসময় দাবির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জি এম আকবর কবির ও শ্যামনগর সদর ইউনিয়ন এর ইউপি সদস্য দেলোয়ারা বেগম।  

এসি/ আইকেজে 

 

খাদ্যমন্ত্রী পোস্টকার্ড উপকূল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250