রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

খুলনা সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১১ অপরাহ্ন, ৩০শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, খুলনা সিটি করপোরেশন নির্বাচন কঠোর অবস্থানে থেকে পর্যবেক্ষণ করা হবে। সিসি টিভির মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করা হবে। ভোটারের অধিকার কেউ খর্ব করবেন না। তাহলে তার পরিণাম ভালো হবে না। কারণ এ নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে খুলনা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন সিইসি।

আরো পড়ুন: মার্কিন ভিসানীতি নিয়ে আওয়ামী লীগের দুশ্চিন্তার কারণ নেই: কাদের

এবারের ভোট ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) হবে জানিয়ে তিনি বলেন, ‘এ মেশিনে রেজাল্ট পরিবর্তন করার কোনো সুযোগ নেই। ব্যালট পেপার হলে ৯৯ শতাংশ ভোটও হতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে তা সন্দেহের উদ্রেক করবে। কিন্তু ইভিএমে সেই সন্দেহও থাকবে না।’

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250