শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

গরমে দীর্ঘ সময় সুরভিত রাখবে যে পারফিউমগুলো

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

সারাদিনের ব্যস্ততায় আমাদের এমন পারফিউম দরকার হয়, যা ঘণ্টার পর ঘণ্টা সুবাস ছড়িয়ে যাবে। বিশেষ করে গরমের সময় সবাই এ ধরনের পারফিউম খোঁজেন।

চলুন ৫টি মাঝারি দামের সুগন্ধির কথা জেনে আসি, যা সবার ভালো লাগতে পারে।


ভিক্টোরিয়া'স সিক্রেট বেয়ার ভ্যানিলা (২৫০ মিলি)

ভিক্টোরিয়া'স সিক্রেট বেয়ার ভ্যানিলা বডি মিস্ট আপনাকে আত্মবিশ্বাস দেবে। এর সৌরভ মিষ্টি কিন্তু নারীদের অন্যান্য পারফিউমের তুলনায় হালকা। সবমিলিয়ে নারীদের জন্য চমৎকার একটি পারফিউম এটি। এই পারফিউম মেখে প্রশংসা পাবেন অবশ্যই।


রালফ লরেন পোলো ব্ল্যাক ইডিটি (১২৫ মিলি)

এই যুগের আধুনিক পুরুষদের জন্য রালফ লরেন পোলো ব্ল্যাক একটি মার্জিত অথচ চমৎকার সুগন্ধি। এই ক্লাসিক পারফিউম এক অনন্য ও আকর্ষণীয় সুঘ্রাণ তৈরি করে। তাজা ও উদ্দীপক সৌরভ ছড়ায় এ পারফিউম, এর ঘ্রাণে যেন মিশে থাকে রহস্য আর গভীরতাও। এর সৌরভ দীর্ঘস্থায়ী এবং যেকোনো অনুষ্ঠানে মানানসই। আকারে ছোট হওয়ায় এটি বহন করাও খুব সহজ। তাই ছেলেদের জন্য উপহার হিসেবেও এই পারফিউমটির জুড়ি মেলা ভার।


ওয়াইল্ড স্টোন আল্ট্রা সেন্সুয়াল পারফিউম স্প্রে মেন (১০০ মিলি)

ওয়াইল্ড স্টোনের আল্ট্রা সেন্সুয়াল পারফিউম এক দারুণ ও দীর্ঘস্থায়ী সুগন্ধ ছড়িয়ে যায়। এতে আছে সাইট্রাস, স্পাইসি আর উডি নোটের সংমিশ্রণ। এই পারফিউমটি আপনার ব্যস্ত জীবনের এক অনন্য অনুষঙ্গ হয়ে উঠতে পারে।


মার্ক জ্যাকবস ডেইজি ফর উইমেন (১০০ মিলি)

নারীদের জন্য এক উদ্দীপ্ত, আকর্ষণীয় সৌরভের পারফিউম এটি, যাতে আছে ফুলেল সুবাস। এটি তাদের জন্যই যাদের ব্যক্তিত্বে সরলতার মাঝেও রয়েছে ঝলমলে মনকাড়া এক সত্তা। এর সুগন্ধ হৃদয়ে দোলা দিয়ে যায়। আর সেইসঙ্গে সুন্দর সাদা ফুলে সাজানো ঝকঝকে সোনালী বোতলটি এত সুন্দর যে, কিনতে মন আনচান করবেই।


আরিয়ানা গ্র্যান্ডে সুইট লাইক ক্যান্ডি ইডিপি (১০০ মিলি)

রসালো ফলের সুঘ্রাণে আরিয়ানা গ্র্যান্ডে সুইট লাইক ক্যান্ডি সব বয়সের সবার জন্যই দারুণ। এর সৌরভ আপনার মনকে উৎফুল্ল করে তোলে। জীবনে একটু বৈচিত্র্য আনতে এই অসাধারণ সুগন্ধিটি মাখতেই পারেন।

এসি/ আই. কে. জে/

আরো পড়ুন: একটি শাড়ি পরাতেই নেন ২ লাখ টাকা!


পারফিউম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250