বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বাস্থ্যকেন্দ্রে হঠাৎ এমপি, প্রধান ফটকে তালা—বেড়া টপকে ঢুকে যা দেখলেন *** জাতীয় লিগের সূচি জানাল বিসিবি *** দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি: গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার *** মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি *** ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র *** জাপান সফরে গেলেন সেনাপ্রধান *** ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক *** সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার *** ইরান যুদ্ধে ছয় মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার *** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে শূন্য আসনে ভর্তিতে আগ্রহীদের ‘সম্মতি’ দেওয়ার নির্দেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৬ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে শূন্য আসনে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিতে আগ্রহী শিক্ষার্থীদের সম্মতি জানাতে হবে। সোমবার (২ অক্টোবর) রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে এ সম্মতি জানানোর নির্দেশ দিয়েছে ভর্তি কমিটি।

রোববার (১ অক্টোবর) সকালে গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে চার ধাপে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এখন শূন্য কিছু আসন পূরণে ‘বিশেষ ধাপে’ শিক্ষার্থী ভর্তি করানো হবে। এতে আগ্রহীদের সম্মতি জানাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্মতি দেওয়ার জন্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির ওয়েবসাইটে ঢুকে জিএসটি স্টুডেন্ট প্যানেলে লগইন করতে হবে। এরপর সেখানে থাকা ‘ইয়েস’ বাটনে ক্লিক করতে হবে।

আরো পড়ুন: বেসরকারি মাধ্যমিকে প্রধান শিক্ষক নিয়োগ দেবে সরকার!

এছাড়াও ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ পাওয়া যাবে ওয়েবসাইটে।

গত ২১ আগস্ট গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ফি জমার শেষ িদিন ছিল। ২২ আগস্ট মূল কাগজপত্র জমা নেওয়া হয়। এরপর সবগুলো বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের ক্লাসও শুরু হয়।

কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে দেড়মাসের বেশি সময় ধরে ক্লাস চলছে। অথচ বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় ২ হাজার ২০০ আসন এখনো শূন্য। এ নিয়ে সমালোচনার মুখে অবশেষে ‘বিশেষ ধাপ’ উল্লেখ করে চলতি বছর শেষবারের মতো শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিচ্ছে গুচ্ছ ভর্তি কমিটি।

এসি/ আই. কে. জে/ 

ভর্তি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250