বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গোলাপ পিঠার সবচেয়ে সহজ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

বাঙালি খাবারের আয়োজনে পিঠা না থাকলে তা যেন পূর্ণতা পায় না। কত রকমের পিঠা, কত কী তার নাম। একেক পিঠার আবার একেক স্বাদ। প্রতিটি পিঠার স্বাদই জিভে লেগে থাকার মতো। কিছু পিঠা শুধু খেতেই না, দেখতেও ভীষণ চমৎকার। তেমনই একটি পিঠা হলো গোলাপ পিঠা। চলুন জেনে নেওয়া যাক গোলাপ পিঠা তৈরির রেসিপি-

উপকরণ-

ময়দা- ২ কাপ

তরল দুধ- আড়াই কাপ

লবণ- সামান্য

চিনি- দেড় কাপ

পানি- ১ কাপ

আরো পড়ুন : গরুর মাংসের শাহী রেজালা

পদ্ধতি-

একটি পরিষ্কার হাঁড়িতে দুধ ঢেলে চুলায় ফুটতে দিন। দুধের সঙ্গে সামান্য লবণ মেশান। অনেকে মিষ্টি পিঠায় লবণ দেন না। এতে পিঠার স্বাদ ঠিকভাবে আসে না। তাই লবণ মেশাতে হবে। এরপর দুধ ফুটে উঠলে তাতে ময়দা ঢেলে ডো তৈরি করুন। নামিয়ে ভালো করে মথে নিন। অপর একটি হাঁড়িতে চিনি ও পানি জ্বাল দিন। ভালো করে ফুটিয়ে নিন। সিরা তৈরি হলে নামিয়ে রাখুন। এবার ডো থেকে বড় রুটির মতো বেলে নিন। সেই বড় রুটি থেকে ছোট ছোট তিনটি রুটি কেটে ভাঁজ দিয়ে গোলাপ তৈরি করুন। এরপর গোলাপ পিঠাগুলো ডুবো তেলে ভেজে সিরায় দিয়ে তুলে নিন। এবার পরিবেশন করুন।

এস/ আই.কে.জে/



রেসিপি গোলাপ পিঠা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250