মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

ঘরেই তৈরি করুন চায়নিজ রেস্টুরেন্টের চিকেন ফ্রাই

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মুরগির মাংস অনেকে পছন্দ করেন না কিন্তু বড় থেকে ছোট চিকেন ফ্রাই পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। আমরা রেস্টুরেন্টে প্রায়ই চাইনিজ স্টাইলে চিকেন ফ্রাই খেয়ে থাকি। তবে ঘরে অনেকে বানাতে পারি না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা যাবে খুব সহজেই চাইনিজ চিকেন ফ্রাই।

আসুন জেনে নেই ঘরে কীভাবে অতি সহজে তৈরি করবেন চিকেন ফ্রাই:-

উপকরণ যা যা লাগবে:-

৪ পিস চিকেন

 ১ চা চামচ মরিচ গুঁড়া

 ১/২ চা চামচ রসুন বাটা

 ১/২ চা চামচ জিরা বাটা

 ১ চা চামচ আদা বাটা

 ১ টেবিল চামচ চা চামচ সয়া সস

 ১ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার

 লবণ এবং পরিমাণ মতো সাদা তেল

প্রস্তুত প্রণালী:- 

প্রথমে চিকেন ভালমত ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে তারপর এক এক করে মসলাগুলো ১ চা চামচ মরিচ গুঁড়া, ১/২ চা চামচ রসুন বাটা, ১/২ চা চামচ জিরা বাটা, ১ চা চামচ আদা বাটা, ১ টেবিল চামচ সয়া সস, ১ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার, লবণ দিয়ে ভালমত মেখে নিতে হবে। তারপর ২৫ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। এরপর তেল গরম করে নিতে হবে মসলা মাখানো চিকেনগুলো লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে গেলো চাইনিজ স্টাইলে চিকেন ফ্রাই।

এস/ আই. কে. জে/ 

চিকেন চাইনিজ মাংশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250