বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় লিগের সূচি জানাল বিসিবি *** দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি: গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার *** মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি *** ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র *** জাপান সফরে গেলেন সেনাপ্রধান *** ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক *** সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার *** ইরান যুদ্ধে ছয় মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার *** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার

চট্টগ্রামসহ ৪ জেলায় দুই দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১০ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে বুধ ও বৃহস্পতিবার (৯ ও ১০ আগস্ট) চট্টগ্রামসহ চার জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাকি তিন জেলা হলো-বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি। 

মঙ্গলবার (৮ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, সেখানে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার সৃষ্টি হয়েছে। এজন্য কাল ও পরশু বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এর আগে সোমবার (৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে জরুরি নির্দেশনায় মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন। একই সঙ্গে বন্যায় যাতে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট না হয়, সেদিকে নজর রাখতে শিক্ষক-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়।

এসকে/ আইকেজে 


শিক্ষামন্ত্রী শিক্ষাপরতিষ্ঠান বন্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250