বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস *** বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী *** ডিসেম্বরে শুধু শীত আসবে, আর কেউ আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** রোহিঙ্গা গণহত্যার রায়ের ‘অগ্রহণযোগ্য’ অংশ মানবে না মিয়ানমার *** গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

বাজেট প্রস্তাব উপস্থাপন ১ জুন

চলতি সংসদের শেষ বাজেট অধিবেশন শুরু ৩১ মে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৬ পূর্বাহ্ন, ১৫ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

চলতি একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন শুরু হচ্ছে আগামী ৩১ মে বুধবার বিকাল ৫টায়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতাবলে গতকাল রবিবার এই অধিবেশন আহ্বান করেছেন। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে গত ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম অধিবেশন আহ্বান।

আসন্ন অধিবেশনটি কার্যত বাজেট অধিবেশন। এই অধিবেশনে ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল)। চলতি একাদশ সংসদের এটাই শেষ বাজেট অধিবেশন। একইভাবে বর্তমান সরকারেরও এটা শেষ বাজেট। সংবিধান অনুযায়ী এবছরের ডিসেম্বরের শেষদিকে কিংবা আগামী বছরের জানুয়ারির শুরুতে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

আরো পড়ুন: ১২ দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৩৫৯ কোটি টাকা

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশন শুরুর পরদিন ১ জুন বৃহস্পতিবার সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব উপস্থাপন করা হবে। রেওয়াজ অনুযায়ী এবারও বৃহস্পতিবার বাজেট উপস্থাপন করা হচ্ছে। এরপর শুক্র ও শনিবার দুই দিন বিরতি দিয়ে ৪ জুন আবার অধিবেশন শুরু হবে। বাজেট প্রস্তাব উপস্থাপনের পর পুরো অধিবেশনব্যাপী প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা।

সাধারণত ৩০ জুন প্রস্তাবিত বাজেট সংসদে পাশ হয়ে থাকে। আর ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হয়। তবে এবার ৩০ জুন সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এবং জুনের শেষদিকে (সম্ভাব্য) কোরবানির ঈদ থাকায় দুই-তিন দিন আগেই প্রস্তাবিত বাজেট পাশ হতে পারে।

এম/

 

জাতীয় সংসদ অধিবেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250