মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

চুমু খাওয়া চলছে সাড়ে চার হাজার বছর ধরে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৩ অপরাহ্ন, ২১শে মে ২০২৩

#

প্রতীকী ছবি

প্রেম–ভালোবাসার অনুষঙ্গ হিসেবে চুমু খাওয়ার প্রাচীনতম নজির সাড়ে চার হাজার বছরের পুরোনো। অর্থাৎ এতকাল যা ভাবা হতো, তার চেয়েও হাজার বছর আগের।

 ১৮ মে মার্কিন সায়েন্স সাময়িকীতে গবেষকেরা এমনটাই জানিয়েছেন। এ–সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইতিহাসের প্রাচীন যুগেও প্রেম জানাতে মানুষ একে অপরকে চুমু খেত।

গবেষণায় প্রমাণ দিয়ে বলা হয়েছে, অন্তত খ্রিষ্টপূর্ব ২৫০০ শতাব্দী থেকেই ‘প্রাচীন মেসোপটেমিয়া ও মিসরে ঠোঁটে চুমু খাওয়ার চল ছিল’।

গবেষণা প্রতিবেদনটির লেখক ট্রোয়েলস পাঙ্ক আরবল বলেছেন, তিনি ও তাঁর সহলেখক সোফি লান্ড রাসমুসেন প্রেমের নিদর্শন হিসেবে ঠোঁটে চুমু খাওয়ার জেরে কীভাবে রোগ ছড়াতে পারে, তা খতিয়ে দেখছেন।

আরবল একজন অ্যাসিরিওলজিস্ট, অর্থাৎ প্রাচীন নিকটপ্রাচ্য বিষয়ের বিশেষজ্ঞ। তিনি ইউনিভার্সিটি অব কোপেনহেগেনে পড়ান। আর সোফি লান্ড রাসমুসেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন জীববিজ্ঞানী।

এই দুই বিজ্ঞানী বলছেন, সাম্প্রতিক গবেষণায় যৌনতা ও প্রেমজাত চুমুর প্রথম উল্লেখ হিসেবে ১৫০০ খ্রিষ্টপূর্ব সালে ভারতের একটি নজির দেখানো হয়। কিন্তু আরবল বলেন, ‘আমি জানতাম, আগেই প্রাচীন মেসোপটেমিয়ার কিছু প্রমাণ–নজির পাওয়া গিয়েছিল।’

তিনি আরও বলেন, ’৮০–এর দশকে এসব প্রমাণ সংগ্রহ করা হয়েছে। তথ্যগুলো অন্য ক্ষেত্রে কাজে লাগানো হয়নি বলে মনে হয়।

কাজের অংশ হিসেবে ট্রোয়েলস পাঙ্ক আরবল মাটির ফলকে খোদাই করা প্রাচীন কীলকলিপি পাঠ করে থাকেন। প্রাচীন মধ্যপ্রাচ্যে তিরের ফলার মতো দাগকাটা এই লিপির চল ছিল।

সংগৃহীত প্রাচীন কীলকলিপির হাজারো লেখায় তাঁরা অবশ্য প্রেমের চুমুর অল্প কিছু নজির পেয়েছেন। তবে তাঁরা বলছেন, প্রাচীন যুগেও প্রেমের ঘনিষ্ঠতা থেকে চুমু খাওয়া সাধারণ ব্যাপার ছিল—এটা প্রতিষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন: কেন সব সময়ই কোনো কাজে দেরি হয় কিছু মানুষের : কী বলছে গবেষণা

লেখাগুলো থেকে ধারণা হয়, বিবাহিত যুগলেরাই চুমু খেতেন। তবে অবিবাহিত ব্যক্তিরা যখন প্রেমে পড়তেন, চুমু তাঁদের যৌন বাসনার অংশ হিসেবে গণ্য হতো।

গবেষকেরা বাবা–মায়ের দেওয়া স্নেহের চুমু এবং যৌনতা ও প্রেমজাত চুমুর মধ্যে পার্থক্য করেন। প্রথম ধরনের চুমু আবহমানকাল থেকে দুনিয়াজুড়ে চলে আসছে। তবে দ্বিতীয় ধরনটি সব সংস্কৃতিতে চলে না।

এম/


 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250