শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

চুম্বন বেশি করলে বাড়বে সৌন্দর্য!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০২ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৩

#

ছবি: প্রতীকী ছবি

চুম্বন হলো ভালোবাসার বহিঃপ্রকাশ। স্বামী স্ত্রীর হোক কিংবা প্রেমিক-প্রেমিকার মধ্যে সম্পর্ক মধুর করতে সাহায্য করে চুম্বন। চুম্বন শুধুমাত্র সম্পর্ক মধুর করে না‌ চুম্বনের আরো অনেক গুণ রয়েছে। আধুনিক গবেষণা এমনটাই দাবি করছে।

চলুন জেনে নেয়া যাক বিস্তারিত-

১) চুম্বনের ফলে মস্তিষ্কে ক্ষরিত হয় অক্সিটোসিন, ডোপামাইন ও সেরোটোনিন হরমোন। যা আসলে শরীরে সুখনুভূতি তৈরি করে। চুম্বনে নিয়ন্ত্রণে থাকে করটিসল যা আদতে একটি স্ট্রেস হরমোন। ফলে নিয়ন্ত্রণে থাকে মানসিক চাপও।

২) চুম্বনের ফলে রক্তনালীর সম্প্রসারণ হয়। ফলে স্বাভাবিক থাকে রক্ত সঞ্চালন। যা উচ্চ রক্ত চাপের সমস্যা নিয়ন্ত্রণে সহায়তা করে। বিশেষজ্ঞরা এমনকি এ-ও জানাচ্ছেন যে চুম্বনে নিয়ন্ত্রণে থাকে কোলেস্টেরলের পরিমাণও।

আরো পড়ুন: চুলের যত্নে যেভাবে ব্যবহার করবেন ভিটামিন-ই ক্যাপসুল

৩) চুম্বনের ফলে মুখগহ্বরে লালা গ্রন্থির ক্ষরণ বৃদ্ধি পায় অনেকাংশে। এর ফলে দাঁতের আস্তরণ সৃষ্টিকারী পদার্থগুলো জমতে পারে না। পাশাপাশি এর ফলে দন্তগহ্বর তৈরি হতে পারে না।

৪) অবিশ্বাস্য মনে হলেও চুম্বনে প্রতি সেকেন্ডে ঝরে দুই থেকে তিন ক্যালোরি। বৃদ্ধি পায় বিপাক হার। মুখের ৩৪টি মাংস পেশির সংকোচন ও প্রসারণ হয় চুম্বনের সময়, কাজেই চুম্বনের ফলে মুখের অতিরিক্ত মেদ ঝরে যায়। কাজেই শুধু প্রেমের উদ্‌যাপনই নয়। মুখমণ্ডলের সৌন্দর্য বৃদ্ধি করতেও জুড়ি মেলা ভার চুম্বনের।

এসি/ওআ


চুম্বন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250