বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী কেন আওয়ামী লীগ-জামায়াতের ‘ঐক্যের’ কথা জানালেন *** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

জন্মদিনের সেরা উপহার পেয়েছেন শান্ত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের বামহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। শুক্রবার (২৫ আগস্ট) ২৫ বছর বয়স পূর্ণ করেন। ২৫তম জন্মদিনের উপহারটা শান্ত পেয়েছেন সকালেই। পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন টাইগার এই ব্যাটার। উল্লেখ্য, ১৯৯৮ সালের এই দিনেই (২৫ আগস্ট) জন্ম হয়েছিল শান্তরও।

সন্তান জন্ম হওয়ার সুখবর জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন শান্ত। এছাড়া মা ও বাচ্চা সুস্থ আছে বলেও জানিয়েছেন তিনি।  

সম্প্রতি শান্তর বাবা হতে যাওয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে বেবি শাওয়ারের কিছু ছবি ভেসে বেড়াতে দেখা যায়। ছবিতে শান্ত-রত্না জুটির পাশাপাশি দেখা যায় জাতীয় দলের আরও কয়েকজন ক্রিকেটারের স্ত্রীকেও। যার মধ্যে ছিলেন তাইজুল, মিরাজ, সাদমান ও আফিফ পত্নীরা। 

২০২০ সালের ১১ জুলাই দীর্ঘদিনের সম্পর্ককে বাস্তবে রূপদান করেন নাজমুল হোসেন শান্ত-সাবরিন রত্না জুটি। শান্তর সঙ্গে আগে থেকে পরিচয় থাকা রত্না সে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। বিয়ের পর শেষ করেছেন পড়াশোনার বাকি পাঠ।

আর.এইচ

শান্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250