মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

জন্মদিনে মাকে যে উপহার দিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৪

#

ছবি-সংগৃহীত

মায়ের জন্য পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ভালোবাসা কতটুকু তীব্র, সেটি ফুটবল দুনিয়ায় হালকা খোঁজখবর রাখা ভক্তরাও জানেন। রোনালদো বহুবার মায়ের সঙ্গে তার চমৎকার সম্পর্কের ব্যাপারে কথা বলেছেন। এবার তার জন্মদিনে দারুণ একটি উপহার দিলেন সিআরসেভেন।

মা মারিয়া দোলোরেস আভেইরোর ৬৯তম জন্মদিন উদযাপন করতেই নতুন বছরের প্রাক্কালে সৌদি আরব থেকে পর্তুগালে নিজ শহর মাদেইরোতে ছুটে যান রোনালদো।

জন্মদিনে উপহার দেন বিলাসবহুল গাড়ি পোর্শে কেইন্নে। রোনালদোর ছেলে দাদিকে যখন উপহারটি দেখান, তখন দোলোরেসের চোখ ভরে ওঠে অশ্রুতে।

ডিসেম্বরের ৩১ তারিখ ছিল রোনালদোর মায়ের জন্মদিন। পরে জন্মদিন উদযাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন আল-নাসর তারকার বোন কাতিয়া আভেইরো। রোনালদো যখন তার মাকে উপহারটি দেন, তখন জন্মদিনের অনুষ্ঠানে আসা সবাই অবাক হয়ে যায়।

আরো পড়ুন: যুব বিশ্বকাপের দল ঘোষণা

ভাই রোনালদোর সরলতার উদাহরণ দিয়ে ইনস্টাগ্রামে কাতিয়া লেখেন, ‘যদি সে খুশি থাকে, এটি এই জন্য যে ছেলে (রোনালদো) তাকে কতটা গুরুত্ব দেয়, মূল্যবান উপহারের জন্য নয়।’

আল-নাসর কিংবা জাতীয় দলে এই বছরটি দুর্দান্ত কাটিয়েছেন রোনালদো। বছরের সর্বোচ্চ ৫৪ গোল করেছেন ৩৮ বছর বয়সী এই ফুটবলার। আপাতত পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন এই পর্তুগিজ তারকা। কারণ ফেব্রুয়ারির আগে আর কোনো খেলা নেই আল-নাসরের।

এসি/ আই.কে.জে/


জন্মদিন রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250